indiahood
indiahood

ম্যাচ চলাকালীন মাথায় বাজ পড়ে নিহত ২৪ বছর বয়সী ফুটবলার, আহত আরও ১২

3 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারী বৃষ্টির মধ্যেই চলছিল ফুটবল ম্যাচ (Football Match)। এদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল আবু এক্স নং সিরিন ও স্যামকোল্ট। আর সেই আসর চলাকালীন মাথায় বজ্রপাত হয়ে মৃত্যু হয় 24 বছর বয়সী ফুটবলারের (Footballer Death) ! এছাড়াও আহত হয়েছেন আরও 12 জন। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। দেশটির নারাথিওয়াত প্রদেশের সান্তিপাপ স্টেডিয়ামের গোলক কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন ফুটবল ভক্তরা!

ম্যাচের মাঝেই প্রাণ গেল ফুটবলারের

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে গোলক কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি চলছিল। বৃষ্টির মধ্যেই খেলছিলেন ফুটবলারেরা। ঠিক এমন সময় ঘটলো হাড়হিম করা ঘটনা। আকস্মিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়লেন এক ফুটবলার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বজ্রপাতের ঝলকানি সোজা গিয়ে আঘাত করে ফুটবলারের মাথায়। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, ফুটবলার মাটিতে পড়ে যেতেই তাঁকে ধরতে ছুটে যান বাকি সতীর্থরা। তবে সেখানে গিয়ে 24 বছর বয়সী তরুণ ফুটবলারের নিথর দেহ দেখে একেবারে হাড় কেঁপে যায় বাকিদের। জানা যাচ্ছে, মৃত ফুটবলারের নাম সাফওয়ান আওয়ায়ে। তিনি মূলত স্যামকোল্টসের উইঙ্গার। কিছুদিন আগেই থাইল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাব ইয়ালা এফসির সাথে চুক্তি হয়েছিল এই ফুটবলারের।

অবশ্যই পড়ুন: খারিজ হল গুন্ডা দমন আইন? বিরাট রায় কলকাতা হাইকোর্টের

সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে কয়েকটি পোস্ট থেকে জানা গিয়েছে, মাথায় বাজ পড়ায় মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে সাফওয়ানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে ইমারজেন্সি মেডিকেল টিম। কিন্তু তা সত্বেও শেষ রক্ষা হয়নি থাইল্যান্ডের ফুটবলারের। এক বজ্রপাতেই না ফেরার দেশে চলে গেছেন তরুণ ফুটবলার। এছাড়াও আহত বাকিদের চিকিৎসা চলছে বলেই খবর।

Click here to Read More
Previous Article
খারিজ হল গুন্ডা দমন আইন? বিরাট রায় কলকাতা হাইকোর্টের
Next Article
পার্ক সার্কাসে ফের চলবে বুলডোজার, নোটিশ রেলের! বিপাকে ৫০০ পরিবার

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment