indiahood
indiahood

ম্যাচের মূল্য ২৮৩ কোটি, স্পেনের কাছে হেরেও ফিফা বিশ্বকাপে খেলবে ফ্রান্স

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্পেনের কাছে সেমিফাইনালে হেরে এখনও বিশ্বকাপ (FIFA World Cup) থেকে বিদায় নেয়নি ফ্রান্স (France)। চলতি টুর্নামেন্টে আরও এক ম্যাচে সুযোগ পাবে কিলিয়ন এমবাপের দেশ। আর সেই ম্যাচে জিততে পারলেই 283 কোটি টাকা পেয়ে যাবে দিদিয়ের দেশের ছেলেরা। আগামী 19 জুলাই ভারতীয় সময় ভোররাত আড়াইটেতে ম্যাচ রয়েছে ডাম্বেলেদের। আর সেই ম্যাচে অতীতের শিক্ষা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করাই লক্ষ্য ফ্রান্সের।

সেমিফাইনালে হেরেও কোন ম্যাচে সুযোগ পাবে ফ্রান্স?

সেমিফাইনালের মঞ্চে ফ্রান্সের গলার টুটি চেপে ধরেছিল স্পেন। ফুটবল বিশ্বের অন্যতম দ্রুত গতির দলটিকে বুধবার রাতে একেবারে সুযোগই তৈরি করতে দেয়নি প্রতিপক্ষ দলের প্লেয়াররা। তাতেই শেষ পর্যন্ত 2-0 গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে ফ্রান্সের। তবে ফাইনালে পৌঁছতে না পারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পাবে ফ্রান্স বাহিনী। এই ম্যাচে দলটির প্রতিপক্ষ কে হবে তা নির্ভর করবে বৃহস্পতিবার রাতের ম্যাচের উপর।

সহজ কথায় বলতে গেলে, বৃহস্পতিবার সাড়ে বারোটা থেকে শুরু হতে যাওয়া আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে যে দল জিতবে তারা পৌঁছে যাবে ফাইনালে। সেখানে স্পেনের মুখোমুখি হতে হবে তাদের। অন্যদিকে যে দলটি হেরে যাবে তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণের জন্য। অর্থাৎ ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের যেকোনও একটি দল।

অবশ্যই পড়ুন: মেসি, এমবাপের গোল সংখ্যা সমান থাকলে কে পাবেন গোল্ডেন বুট? দেখে নিন

বলাই বাহুল্য, ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল জিততে পারলে ফ্রান্সের খাতায় যোগ হতো 481 কোটি টাকা। তবে সেটা না হলেও এই দল যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে যায় সে ক্ষেত্রে পুরস্কার বাবদ ভারতীয় মুদ্রায় 283 কোটি টাকা পেয়ে যাবেন এমবাপেরা। 19 জুলাই ফ্রান্সের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামি স্টেডিয়ামে। আর সেই ম্যাচে জেতার জন্য এমবাপেরা যে ভয়ঙ্কর হয়ে উঠবেন সে কথা বলাই যায়।

Click here to Read More
Previous Article
“আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম…” লাইভে এসে বিস্ফোরক মমতা
Next Article
অনলাইনে কীভাবে চেক করবেন কৃষক বন্ধুর স্ট্যাটাস? জেনে নিন উপায়

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment