indiahood
indiahood

NEET-এ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে পরীক্ষার্থী, কড়া নির্দেশ বিচারপতির

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিটের (UG NEET Case) প্রশ্ন ফাঁস নিয়ে কার্যত উত্তাল গোটা দেশ! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন করছে ককরোচ জনতা পার্টি। পথে নেমেছেন পড়ুয়ারা। ঠিক সেই আবহে এবার নিট পরীক্ষায় প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন হুগলির এক পরীক্ষার্থী। তাঁর দাবি, পরীক্ষায় প্রাপ্ত নম্বরে যথেষ্ট কারচুপি হয়েছে। তাঁর যতটুকু নম্বর পাওয়া দরকার ততটুকুও দেয়নি কর্তৃপক্ষ। আর এই মামলায় এবার দ্রুত ন্যাশনাল টেস্টিং এজেন্সির জবাব চাইলেন বিচারপতি অমৃতা সিনহা।

ঠিক কী দাবি জানিয়েছেন পরীক্ষার্থী?

নিট ইউজি পরীক্ষায় প্রাপ্ত নম্বরে অখুশি মামলাকারী পরীক্ষার্থীর নাম শ্রেয়া মহান্তি। জানা যাচ্ছে, তিনি হুগলির ডানকুনির বাসিন্দা। তাঁর অভিযোগ, 21 জুনের পরীক্ষায় তাঁর সিরিয়াল নম্বরের আনসার কির সাথে OMR শিটের কোনও মিল খুঁজে পাননি তিনি। ওই মামলাকারী জানিয়েছেন, আনসার কি অনুযায়ী তাঁর প্রাপ্ত নম্বর হওয়া উচিত ছিল 559 থেকে 661। আর তিনি পেয়েছেন মাত্র 289 নম্বর। অর্থাৎ আনসারকির সাথে প্রায় 370 নম্বরের পার্থক্য রয়েছে।

ওই পরীক্ষার্থীর স্পষ্ট বক্তব্য, নিট পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কারচুপি হয়েছে। ঠিক সে কারণেই বিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষার্থী। আদালতে তিনি দাবি করেন, তাঁকে নম্বর কম দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেন, “OMR শিট কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়। সেই OMR এর সাথে আনসার কি এর নম্বরের ফারাক একেবারে 370। এই ভুল কিছুতেই কম্পিউটারের হতে পারে না। পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে।

অবশ্যই পড়ুন: সুটিয়ার বরুণ বিশ্বাসকে হত্যা করান মমতা বন্দ্যোপাধ্যায়? নাম জড়াল তৃনমূল নেত্রীর

এদিন NTA-র বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানান ওই মামলাকারী। আর সমস্ত বক্তব্য শোনার পর আদালতের বিচারপতি অমৃতা সিনহা একেবারে স্পষ্ট জানিয়ে দেন, ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং চলছে, তাই আদালত চায় যত দ্রুত সম্ভব এ বিষয়ে নিজেদের মন্তব্য জানাক NTA। আশা করা হচ্ছে, আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে।

Click here to Read More
Previous Article
'কোনও মহিলা কন্যার ওপরে কিছু ঘটলে, কারও নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। ' - শুভেন্দু অধিকারী
Next Article
“এটা সম্পূর্ণ….” দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment