indiahood
indiahood

NEET-র পর সংরক্ষণ সংস্কারের দাবি, এবার ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’-র ডাক

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে চলা জেন-জির আন্দোলন ইতিমধ্যেই সফল হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলছিল ওই আন্দোলন। অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে সরকার নত হতেই এবার আরও এক দাবি নিয়ে অভিযানের ডাক দিচ্ছে দেশের যুবক-যুবতীরা। সরকারি চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন বা সংরক্ষণের জেরে দীর্ঘদিন ধরেই বঞ্চিত হচ্ছিল জেনারেল, ওবিসি শ্রেণীর প্রার্থীরা। এবার সেই রিজার্ভেশন (Reservation) সংস্কারের দাবিতে খোলা হল ‘রিজার্ভেশন হাটাও আন্দোলন’ (Reservation Hatao Andolon)।

নিটের পর রিজার্ভেশন হাটাও আন্দোলন

ককরোচ জনতা পার্টির আন্দোলনের সাফল্যের পর এবার পরপর দুটি একই ধরনের দল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমটি হল দেশের ই-২০ পেট্রোল বন্ধের দাবিতে ই-২০ জনতা পার্টি, এবং দ্বিতীয়টি হল সংরক্ষণ সংস্কারের দাবিতে রিজার্ভেশন হাটাও আন্দোলন। এক্স এবং ইনস্টাগ্রাম, দুটি অ্যাকাউন্টেই যুক্ত হচ্ছে হাজার হাজার ফলোয়ার। ফলে আবারও বড়সড় আন্দোলনের আঁচ পাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকি এই দুটি অ্যাকাউন্ট এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

দেশের যুবক যুবতীরা এবার সংরক্ষণ বিরোধী আন্দোলনের পথে হাঁটছে বলেই দাবি বিশেষজ্ঞদের। এমনকি রিজার্ভেশন হাটাও আন্দোলনের সাথে যুক্তরা স্পষ্ট দাবি করছেন যে তারা কেউ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এমনকি তাদের আরও দাবি, “আমরা বিশ্বাস করতাম যে সরকার পরিবর্তন হলে হয়তো সংরক্ষণ ব্যবস্থায় সংস্কার আসতে পারে। কিন্তু বিজেপি সরকার তা করতে ব্যর্থ হয়েছে। এই সংরক্ষণ ব্যবস্থার ফলে লক্ষ লক্ষ সাধারণ এবং ওবিসি শ্রেণির চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছে। অবিলম্বে এই সংরক্ষণ সংস্কার করতে হবে সরকারকে।” এমনকি তারা এও দাবি করছে, “আমাদের লক্ষ্য দল পরিবর্তন নয়, বরং নীতির পরিবর্তন। এটি একটি গণ আন্দোলন, যা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।”

আরও পড়ুন: হয়ে যেতে পারে নিশ্চিহ্ন! তার আগেই ঘুরে আসুন পশ্চিমবঙ্গের সবথেকে ছোট দ্বীপ থেকে

অন্যদিকে দেশে ই-২০ পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ এবং ইঞ্জিন উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণে খোলা হয়েছে ই-২০ জনতা পার্টি। এমনকি দিল্লির ট্যাক্সি ড্রাইভাররা আগামী ৪ আগস্ট সংসদ অভিযানের ডাক দিয়েছে। তাদের একটাই দাবি, সরকার যখন তেলের দাম বাড়াচ্ছে তখন কেন ইথানল মিশ্রিত পেট্রোল সরবরাহ করছে? সরকারকে অবিলম্বে ই-২০ পেট্রোল বন্ধ করতে হবে।

Click here to Read More
Previous Article
"রাহুল যদি প্রধানমন্ত্রী হন, তবে শিক্ষামন্ত্রী হবেন জেন জি "
Next Article
অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব সাংসদ সাগরিকা ঘোষ।

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment