indiahood
indiahood

নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের মোরবিতে রহস্যময় ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য

2 days ago

কোনো বাহ্যিক শক্তি ছাড়াই গুররাটের মোরবি জেলার বীরপারদা গ্রামের একটি কুয়োর জল প্রবলভাবে দুলতে থাকা নিয়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই অস্বাভাবিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতেই ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন বহু উৎসুক মানুষ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো প্ররোচনা ছাড়াই কুয়োর জল প্রবল গতিতে ঢেউয়ের মতো নড়াচড়া করতে শুরু করে। মোরবি এলাকাটি ভূমিকম্পপ্রবণ হওয়ার দরুন ভূগর্ভস্থ কম্পন বা ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণেই এমন ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে এবং আসল কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।