indiahood
indiahood

নিজের লাইফ জ্যাকেট খুলে দিয়ে অন্যকে বাঁচালেন! কেরলে বৃদ্ধের জীবন রক্ষা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু রাজেশ আর-এর

3 days ago

কেরলের কান্নুরে বন্যার জলে আটকে পড়া এক কৃষককে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন পেশাদার সাঁতারু ও উদ্ধারকারী স্বেচ্ছাসেবক আর রাজেশ। হড়পা বানের তোড়ে আটকে পড়া কৃষককে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে নিজের শরীরের লাইফ জ্যাকেটটি খুলে তাঁর গায়ে পরিয়ে দেন তিনি। বৃদ্ধ কৃষক অলৌকিকভাবে প্রাণ পেলেও প্রবল স্রোতে ভেসে যান বাস্তবের এই নায়ক। তিন দিন টানা তল্লাশি চালানোর পর নদী থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ।

তিরুবনন্তপুরমের বাসিন্দা ৩৬ বছর বয়সী রাজেশ পেশায় সাঁতারের প্রশিক্ষক ছিলেন। এর আগেও ২০১৮ সালের ভয়াবহ বন্যা এবং ২০২৪ সালে ওয়ায়ানাডের ধসে উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১ অগস্ট কান্নুরের কারিয়াঙ্গোড়ে নদীর জল বেড়ে এক দ্বীপে আটকে পড়েন বেনি নামের এক কৃষক। খবর পেয়ে সহযোগীদের নিয়ে বেনিকে উদ্ধার করতে পৌঁছান রাজেশ। ফিরে আসার সময় স্রোতের মুখে বৃদ্ধ নিজেকে সামলাতে না পারায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাইফ জ্যাকেটটি খুলে তাঁর গায়ে তুলে দেন রাজেশ। তীরের কাছাকাছি এসে হাত ফসকে নদীগর্ভে তলিয়ে যান তিনি। রাজেশের এই অভূতপূর্ব আত্মত্যাগ ও বীরত্বে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যজুড়ে।

Click here to Read More
Previous Article
ঘূর্ণাবর্তর জেরে শুক্রেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কোথায় কোথায়? আগামীকালের আবহাওয়া
Next Article
রাজ্য সরকারকে আরও ২০ হাজার কোটি দেবে কেন্দ্র, বদলে যাবে বাংলার সড়ক ব্যবস্থা!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment