indiahood
indiahood

অবৈধভাবে ভারতে প্রবেশে, নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা

2 hours ago

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের অবৈধভাবে ভারতে প্রবেশ রোহিঙ্গাদের, নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশন থেকে রেল পুলিশের তৎপরতায় আটক করা হয়েছে ওই ৪ রোহিঙ্গাকে (4 Rohingyas Arrested)। জানা গিয়েছে ১৯ আগস্ট বুধবার অবৈধভাবে ভারতে প্রবেশ করেন চার জন, দাবি পুলিশের। এদিকে আজ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে।

গ্রেপ্তার ৪ রোহিঙ্গা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা। গুয়াহাটি স্টেশন থেকে বিজয়ওয়াড়ার ট্রেনে ওঠেন ৪ জন। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ বাড়ে পুলিশের, তারপরেই এই ৪ রোহিঙ্গাকে আটক করা হয়। রেল পুলিশের দাবি ১৯ অগাস্ট অবৈধভাবে ভারতে প্রবেশ করেন চার জন। জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে ছিলেন বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে। ধৃত ব্যক্তিদের মধ্যে দুজন মহিলা এবং দুজন যুবক। তাদের নাম এনামুল হোসেন, নূর কাহিমা, এনায়েত উল্লাহ এবং জাইনু বিবি।

অবৈধভাবে ভারতে প্রবেশ রোহিঙ্গাদের

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন এবং নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে অন্য কোথাও পালানোর পরিকল্পনা করছিল। যদিও এইমুহূর্তে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের নির্দেশে পরবর্তী আইনি পদক্ষেপ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিছুদিন আগেই কাঁটাতারের বেড়া পার করে এক বাংলাদেশি যুবক অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিল। শুধু তাই নয় দার্জিলিঙে ভ্রমণেওগিয়েছিলেন তিনি। শেষে খবর পেয়ে দার্জিলিং সদর জেলার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

আরও পড়ুন: ফের ১১ দিনের ভোগান্তি, বন্ধ হল বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ, জেনে নিন বিকল্প পথ

এদিকে, আজ, শুক্রবার SSB ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি। পাশাপাশি সীমান্ত সুরক্ষা সংক্রান্ত আরও একটি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও কাওয়াখালি মাঠে ন্যায় সংহিতা সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি, পরে সেখানেই জনসভা করার পর শিলিগুড়িতেই পরপর দুটি পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Click here to Read More
Previous Article
“স্বৈরাচারী, একনায়কতন্ত্রকে ধিক্কার..” বিস্ফোরক অভিযোগ তুলে ISF ছাড়লেন আরাবুল ইসলাম
Next Article
যুবভারতীর মাঠ দেখে অসন্তুষ্ট ব্রাজিলের প্রতিনিধিরা, আদৌ হবে ম্যাচ?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment