indiahood
indiahood

১১ সেপ্টেম্বরের মধ্যে … বকেয়া ডিএ মামলায় রাজ্যকে ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট

1 hour ago

সহেলি মিত্র, কলকাতা: বকেয়া মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) নিয়ে চাপানউতোর অব্যাহত রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে বাংলার বকেয়া ডিএ মামলার শুনানির পর শুনানি, কমিটি গঠন করা হলেও ভাগ্য খুব একটা প্রসন্ন হয়নি সরকারি কর্মীদের। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়েই চলেছেন কর্মীরা। এরই মধ্যে এবার আসরে নামলেন স্কুলের শিক্ষকরা। তাঁরাও এখনো অবধি ডিএ পাননি। আর কি পাবেন কখনো? এই নিয়ে এবার সরকারের অবস্থান জানতে রিপোর্ট চাওয়া হল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে।

ডিএ মামলায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

সরকার পোষিত স্কুল শিক্ষকদের অভিযোগ, তাঁরা এখনো ডিএ পাননি। সেই নিয়ে স্বাভাবিকভাবেই শিক্ষকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারের কাছে আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাওয়া হল কলকাতা হাইকোর্ট-এর তরফে। একদম লিখিতভাবে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান বিজেপি সরকারকে।

স্কুল শিক্ষকরা কি আর ডিএ পাবেন?

সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিম কোর্ট-এ জানিয়েছিল যে প্রায় ৬৫ ​​শতাংশ বকেয়া পরিশোধ করা হয়েছে। এরপর মঙ্গলবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের সেইসব কর্মচারীদের বিবরণ চেয়েছে, যাঁরা দাবি করছেন যে তাঁরা এখনও মহার্ঘ ভাতার (ডিএ) বকেয়া পাননি। এখন ডিএ না পাওয়ার বিষয়ে আওয়াজ তুলেছেন স্কুল শিক্ষকরাও। সরকার বকেয়া পরিশোধের দাবি করলেও সরকার পোষিত শিক্ষক বা শিক্ষাকর্মীরা এখনও তা পাননি। আদৌ তাঁরা বকেয়া ডিএ পাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে শিক্ষক মহলে। শিক্ষকদের সংগঠন এবিটিএ এ বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাঁদের হয়ে মামলার সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে আজ শুক্রবার সেই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, এ বিষয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে। সরকার পোষিত কর্মীদের ডিএ দিতে ১৮,৩৬৯ কোটি টাকা খরচের কথা উল্লেখ করেছিল পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশেই হল কাজ? অবশেষে এদের বকেয়া ডিএ মেটানো শুরু করল নবান্ন

এই প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি জানান, ‘সরকারি স্কুলের শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মহার্ঘভাতার কিছু অংশ পেলেও সরকারপোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এক টাকাও পাননি। সম্প্রতি ফের এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’

সুপ্রিম কোর্টে ডিএ মামলা

দুদিন আগেই বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ দীর্ঘদিনের ডিএ মামলার শুনানি করছিল। রাজ্যের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এ পর্যন্ত ৭,৭০০ কোটি টাকারও বেশি পরিশোধ করা হয়েছে এবং বাকি বকেয়া প্রক্রিয়াধীন রয়েছে। কর্মচারীদের পক্ষে আইনজীবী করুণা নন্দী ও ফিরদৌস শামীম রাজ্যের দাবির বিরোধিতা করে বলেন যে, কর্মচারীদের একটি অংশ এখনও তাদের বকেয়া পাননি। তারা যুক্তি দেন যে, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় অনুযায়ী রাজ্য সকল যোগ্য কর্মচারীকে তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করতে বাধ্য।

Click here to Read More
Previous Article
দলিল থাকলেও বাড়ি-জমি আপনার নয়? বলছে সুপ্রিম কোর্ট! | Supreme Court On Land Registration | India
Next Article
“স্বৈরাচারী, একনায়কতন্ত্রকে ধিক্কার..” বিস্ফোরক অভিযোগ তুলে ISF ছাড়লেন আরাবুল ইসলাম

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment