indiahood
indiahood

অবসরের পর BCCI-র থেকে কত টাকা করে পেনশন পাবেন অজিঙ্কা রাহানে?

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় টেস্ট দলের এক সময়কার নিয়মিত ব্যাটসম্যান, সম্প্রতি ভিডিও বার্তায় কার্যত কাঁদতে কাঁদতে জানিয়েছেন, তিনি আর ক্রিকেটের কোনও সংস্করণেই খেলবেন না। এক কথায় আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া সহ সব ধরনের ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিয়েছেন ভারতীয় তারকা। আর অবসর নেওয়ার পর পরই প্রশ্ন উঠছে তাহলে কি রাহানেকে এবার থেকে পেনশন দেবে BCCI?

পেনশন পাবেন রাহানে?

প্রথমেই জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিশেষ কল্যাণ ব্যবস্থার মাধ্যমে প্রাক্তন ক্রিকেটারদের পেনশন প্রদান করে থাকে। আর এই পেনশনের অর্থ আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফ কিংবা অন্যান্য ম্যাচের টিকিট বিক্রির প্রাপ্ত রাজস্ব থেকে। এই অর্থের একাংশ প্ল্যাটিনাম জুবিলি কর্পাস ফান্ডে এবং আরেক অংশ পৃথক কল্যাণ তহবিলে জমা করা হয়। মূলত অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা করেছে বোর্ড।

এখন প্রশ্ন, রাহানে কি পেনশন পাবেন? এক কথায় বলতে গেলে এই ভারতীয় তারকা পেনশন পাবেন। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটে মুম্বইকে নেতৃত্ব দিতেন রাহানে। এমসিএ-রও একটি আলাদা পেনশন ব্যবস্থা রয়েছে। তার মাধ্যমেই অবসরপ্রাপ্ত প্লেয়ারদের পেনশন দিয়ে থাকে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে নিয়ম অনুযায়ী, রাহানে একসাথে দুই জায়গা থেকে পেনশন নিতে পারবেন না। হয় তাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ড অন অথবা মুম্বই থেকে পেনশন নিতে হবে।

অবশ্যই পড়ুন: KKR এ আসতে পারেন টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

কত টাকা পেনশন পাবেন রাহানে?

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ নীতিমালার অধীনে, যে সমস্ত প্লেয়াররা 25 বা তার থেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন তাঁরা, প্রতিমাসে 70 হাজার টাকা করে পেনশন পান। রাহানে অবশ্য ভারতের হয়ে 80টি টেস্ট খেলেছেন। সেক্ষেত্রে এই ভারতীয় তারকা নিয়ম মেনে আজীবন প্রতিমাসে 70 হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন। তবে নিয়ম অনুযায়ী, রাহানে যদি এর মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত কোনও পদে যোগদান তবে পেনশন বন্ধ হয়ে যাবে। সেই পদ থেকে অবসর নিলে আবার চালু হবে পেনশন।

Click here to Read More
Previous Article
বাড়িতে সুখ-সমৃদ্ধি ফেরাতে চান? বাড়ির দরজায় করতে হবে এই চার কাজ! | Four Vaastu Tips For Home
Next Article
কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে শশী পাঁজা, NCPI-তে যাচ্ছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী?

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment