indiahood
indiahood

অক্টোবর থেকেই যুবশক্তির ৩০০০ টাকা, কী কী নথি প্রয়োজন? সামনে এল বড় খবর

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী, আগামী অক্টোবর মাস থেকেই চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড বা বেকার ভাতা (Yuva Shakti Varosa Card)। গ্রাজুয়েট যুবকরা পাবে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা এবং যারা গ্রাজুয়েশন করেননি তারা পাবে ২০০০ টাকা প্রতি মাসে। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে আর কীভাবে আবেদন করতে হবে?

যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বড় ঘোষণা

এবারের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, অক্টোবর মাস থেকেই শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদেরকে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে যারা গ্রাজুয়েশন করেছেন তাদেরকেই দেওয়া হবে ৩০০০ টাকা। আর যারা গ্রাজুয়েশন করেননি তাদেরকে ২০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। তবে এক্ষেত্রে অবশ্যই তার বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, এবং বর্তমানে কর্মহীন থাকতে হবে। সবথেকে বড় ব্যাপার, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যেই হতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া অবশ্যম্ভাবী।

যদিও এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন শুরু হয়নি। কিন্তু ইতিমধ্যেই ভরসা কর্মসূচি প্রকল্পের জন্য যুবশক্তি ভরসা কার্ডের পোর্টাল চালু করা হয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে, এবং অনলাইনের মাধ্যমেই ফর্ম ফিলাপ করা যাবে। তবে সেক্ষেত্র কী কী ডকুমেন্ট লাগবে সেই সংক্রান্ত একটি তথ্যও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: ডেলিভারিতে Flipkart-র ভরসা ডাক বিভাগ, ভারতের প্রত্যন্ত গ্রামে পৌঁছল প্রথম পার্সেল

জানা গিয়েছে, এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই কর্মহীন যুবক-যুবতীদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড দরকার পড়বে। বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগতে পারে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রয়োজন পড়বে। আশা করে যাচ্ছে, আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসেই এই প্রকল্প সংক্রান্ত ঘোষণা করা হতে পারে, এবং তখন থেকেই আবেদন শুরু হবে। আর অক্টোবর মাস থেকে দেওয়া হবে ৩০০০ টাকা করে।

Click here to Read More
Previous Article
এবারে ছাত্রদের সিলেবাসে জুড়ছে ড. শ্যামাপ্রসাদের ইতিহাস
Next Article
বারুইপুর গণধর্ষণ কাণ্ডে বড় সাফল্য পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্ত

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment