indiahood
indiahood

ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেল TBM দিব্যা, বড় মাইলফলক কলকাতা মেট্রোর

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত অক্টোবর মাসে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রোর (Kolkata Metro) সুরঙ্গ খননের কাজ শুরু করেছিল টানেল বোরিং মেশিন দিব্যা। শেষমেশ 10 মাস পেরিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেল TBM দিব্যা। টানেল বোরিং মেশিনটি ভিক্টোরিয়া পর্যন্ত কাজ শেষ করে পৌঁছতেই তাকে স্বাগত জানিয়েছেন মেট্রো কর্মীরা। মঙ্গলবার, দিব্যার কর্মকাণ্ডের সেই দৃশ্যও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বড় কাজ সম্পন্ন করল কলকাতা মেট্রো

গত অক্টোবর মাসে, প্রায় 95 মিটার লম্বা এবং 600 টন ওজনের টানেল বোরিং মেশিনটির সামনের অংশকে কাজে লাগিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অভিমুখে সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছিল। তারপর থেকে রাতদিন কাজ চালিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত পৌঁছে গেল TBM দিব্যা। সেই সূত্র ধরেই এগিয়ে গেল জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত মেট্রোর কাজ।

এদিন, বিশালাকার টানেল বোরিং মেশিনটি ধীরে ধীরে সুরঙ্গ কাটতে কাটতে পৌঁছে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে। আর সেই টানেল বোরিং মেশিন দিব্যা সুরঙ্গ কেটে ভিক্টোরিয়ায় পৌঁছতেই উল্লাস প্রকাশ করেন মেট্রোর কর্মীরা। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মেট্রো রেলের কর্মীদের টানেল বোরিং মেশিন থেকে স্বাগত জানাতে দেখা গিয়েছে।

 

বলাই বাহুল্য, ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত কাজ সম্পন্ন করার পর এবার দুটি যন্ত্রের এক দফা রক্ষণাবেক্ষণ সেরে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন পর্যন্ত 914 মিটার পথে সুরঙ্গ খনন করার কাজ চলবে। ওই স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 200 মিটার অংশে খনন করা হবে কাট অ্যান্ড কভার পদ্ধতিতে। মেট্রোরেল সূত্রে খবর, আগামী বছর অর্থাৎ 2027 সালের মার্চ মাসের মধ্যে টানেল বোরিং মেশিন দিব্যা পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে পারে।

অবশ্যই পড়ুন: ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিষেক পোড়েলকে গ্রেফতারির নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল টানেল বোরিং মেশিন দুর্গা। মাটির নিচে সুরঙ্গ কাটতে কাটতে প্রাথমিক পর্বে নিজের কাজ শেষ করেছিল মেশিনটি। আশা করা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নিজের কর্মকাণ্ড শেষ করে পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছে যাবে TBM দুর্গা।

Click here to Read More
Previous Article
৩১ আগস্ট… অভিষেকের গ্রেফতারি নিয়ে বড় রায় দিল হাইকোর্ট
Next Article
পিতৃশোকে বড় সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment