indiahood
indiahood

অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা নিয়ে ধুন্ধুমার কাঁচরাপাড়ায়, চলল গণপ্রহার

3 weeks ago

সৌভিক মুখার্জী, কাঁচরাপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়া (Kanchrapara) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘিরে এবার তৈরি হল উত্তেজনা। স্থানীয় এক বিজেপি নেতা এবং তাঁর কয়েকজন সমর্থকদের বিরুদ্ধে ওই কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভে নেমেছে মহিলারা।

ঘটনাটি কী?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাচরাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিজেপি নেতা সঞ্জীব ভগত এবং তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে নাকি তালা ঝুলিয়ে দিয়েছিলেন। যার ফলে বেশ কিছুদিনের জন্য কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে বলেই দাবি করা হয়। এমনকি এলাকাবাসীর আরও অভিযোগ, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই এলাকায় ভয়, ভীতি প্রদর্শন আর দাদাগিরির মতো পরিবেশ তৈরি করেছে। ওই বিজেপির নেতা সাধারণ মানুষকে বিভিন্ন রকম ভাবে হুমকি দিচ্ছে। এমনকি মহিলাদের সামনেও আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে। যদিও অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হয়নি ইন্ডিয়া হুডের তরফ থেকে।

আরও পড়ুন: “দিদির জন্য খুব খারাপ লাছে…” দল ছাড়বেন তিনিও? জানিয়ে দিলেন বাবুল সুপ্রিয়

তবে এই ঘটনা গোটা এলাকায় উত্তেজনা তৈরি করেছে, এবং স্থানীয় মহিলারা আন্দোলন নেমেছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে কিনা তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পাশাপাশি এই অভিযোগের বিষয়ে বিজেপি নেতা সঞ্জীব ভগত বা দলের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু আন্দোলনকারী এক মহিলার দাবি, “ইচ্ছা করে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিজেপির নেতা। এতে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু এখনও পুলিশকে জানানো হয়নি। আমরা এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই সমস্যা সমাধান হয়।”

Click here to Read More
Previous Article
প্রবীণদের জন্য MBBS-এ সিট সংরক্ষণের দাবি নিয়ে হাইকোর্টে ৭১ বছরের NEET পরীক্ষার্থী
Next Article
বাংলায় হলোকাস্ট মিউজিয়াম হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের চেষ্টায় নয় : Manas Bhattacharya

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment