indiahood
indiahood

অনলাইন গেম খেলেই ভাঙল সংসার, ১৯ বছরের যুবকের প্রেমে ঘরছাড়া একই বাড়ির ৩ গৃহবধূ

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: অনলাইনে গেম (Online Game) খেলতে গিয়ে প্রেমের টানে (Love Affair) ঘরছাড়া একই বাড়ির তিন গৃহবধূ… তাও আবার ১৯ বছরের একই যুবকের সঙ্গে…চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার (Nadia) চাপড়ার অন্তর্গত দুর্গাপুর এলাকায়। নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূদের খুঁজে আনতে পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করে, আর তাতেই উদ্ধার হয় তিন গৃহবধূ সহ ওই ১৯ বছরের যুবক।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, নদীয়ার চাপড়ার অন্তর্গত দুর্গাপুর এলাকার বাসিন্দা ১৯ বছরের আমিরুল শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল একই বাড়ির তিন গৃহবধূ। মূলত অনলাইনে ‘ফ্রি ফায়ার’ গেম খেলতে গিয়েই তৈরি হয়েছিল সেই ঘনিষ্ঠ সম্পর্ক। আর তাতেই স্বামী এবং শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান ওই গৃহবধূ। এদিকে তাঁদের খোঁজ না পেয়ে নিখোঁজ ডাইরি করে পরিবারের সদস্যরা, আর সেই মামলার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইল টাওয়ারের সূত্র ধরে জানা গিয়েছে ওই তিন মহিলাকে নিয়ে ১৯ বছরের যুবক মুর্শিদাবাদ এলাকায় একটি ঘর ভাড়া করে রয়েছেন। তারপরেই সেখানে পৌঁছয় পুলিশ।

তদন্ত জারি রেখেছে পুলিশ

সূত্রের খবর, পুলিশ প্রথমে মুর্শিদাবাদের ওই ভাড়া বাড়ি পুরো ঘেরাও করে, তারপর ওই যুবক সহ তিন গৃহবধূকে নদীয়ায় ফিরিয়ে নিয়ে আসে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের উদ্দেশ্য ছিল তিন মহিলাকে নিয়ে অন্য রাজ্যে চলে যাওয়ার, কিন্তু তার আগেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি, পুরো বিষয় নিয়ে এখনও চলছে জিজ্ঞাসাবাদ। এই প্রেমের সম্পর্কের পিছনে কোনো অন্য উদ্দেশ্য ছিল কিনা তাই নিয়েও চলছে জলঘোলা। জানা গিয়েছে গতকাল মঙ্গলবার কৃষ্ণনগর থানায় নিয়ে যাওয়া হয়েছিল ওই তিন গৃহবধূকে।

আরও পড়ুন: বাদ পড়বে এরা, অন্নপূর্ণা যোজনায় ফের বাড়ি বাড়ি যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সকলে এতটা পরিমাণ ডুবে গিয়েছে যে বেশিরভাগ ক্রাইমের সূত্র হয়ে উঠেছে এই ডিজিটাল মিডিয়া। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায় প্রতারকরা ওত পেতে রয়েছে। এমনও দেখা গিয়েছে, প্রেমের সম্পর্কের নামে বিপুল সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে, যদিও এই নিয়ে অভিযোগ কম নয়, আর এবার অনলাইনে গেম খেলতে গিয়ে ঘটল বিপত্তি।

Click here to Read More
Previous Article
সুমিত রায়ের রক্ষাকবচ বহাল, উল্টে রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
৬৫% ডিএ মেটানোর দাবি করেছিল সরকার, এবার বড় পদক্ষেপ শিক্ষক সংগঠনের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment