indiahood
indiahood

সবথেকে দ্রুত ১০০ ছয়, মাত্র এই কটা বলেই বিশ্ব রেকর্ড গড়লেন ঋষভ পন্থ

1 day ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে (India Vs Sri Lanka Test) দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। গল টেস্টে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে নিজের সাধ্যমত চেষ্টা করেছিলেন এই খেলোয়াড়। এবার দ্বিতীয় ইনিংসেও অর্ধ-শতরান করে সকলকে তাক লাগালেন তিনি। করলেন এমন এক রেকর্ড যা এর আগে টেস্ট ক্রিকেটে করতে পারেননি কোনও বিদেশি বা ভারতীয় ক্রিকেটার। আসলে প্রথম টেস্টের চতুর্থ দিনে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের 100 ছক্কা পূরণ করেছেন পন্থ। তাতেই তৈরি হচ্ছে বড় রেকর্ড।

ফের বিশ্বরেকর্ড গড়লেন পন্থ

মঙ্গলবার, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস চলাকালীন ব্যাট করতে নেমে 69 বলে 66 রান করে আউট হয়ে যান পন্থ। তবে এই ইনিংসে 8টি চার ও দুটি ছয় মেরে নিজের ক্ষমতার জানান দিয়েছিলেন এই খেলোয়াড়। আর সেই সূত্র ধরেই এবার ভারতের প্রথম ব্যাটসম্যান হয়ে উঠলেন পন্থ। আসলে এই ম্যাচেই নিজের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 100 ছক্কা পূরণ করেন পন্থ। এজন্য অবশ্য 89টি ইনিংস প্রয়োজন হয়েছে ভারতীয় তারকার।

বলাই বাহুল্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 89 ইনিংসের 4918টি বল খেলার পরই 100 ছক্কা সম্পূর্ণ করেন পন্থ। আর তাতেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্রুততম 6 হাঁকানো ব্যাটসম্যান হয়ে উঠলেন দিল্লির এই খেলোয়াড়। এর আগে 91টি ছক্কা মেরে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বাধিক ছয় হাঁকানো ক্রিকেটার ছিলেন বীরেন্দ্র সেহবাগ। এবার সেই তালিকার প্রথমে নাম উঠলো পন্থের।

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস লিগে ইস্টবেঙ্গলের ঘুম কাড়বে বিশ্বকাপে মেসিদের বিপাকে ফেলা ৭ ফুটবলার!

প্রসঙ্গত, এর আগে 132 ইনিংসে 6,578টি বল খেলে তবেই 100টি টেস্ট ছক্কা মারতে পেরেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। ইতিমধ্যেই সেই রেকর্ড ভেঙে আন্তর্জাতিক টেস্টে বিশ্বের প্রথম দ্রুততম ছয় মারা ব্যাটসম্যান হয়ে উঠেছেন পন্থ। এক কথায়, দীর্ঘ চোট সামলে আন্তর্জাতিক টেস্টে ফিরতেই ভাগ্য সহায় হয়েছে ঋষভের।

Click here to Read More
Previous Article
সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক সাব ইন্সপেক্টর
Next Article
ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বাংলার ডিএ মামলার শুনানি, পরবর্তী তারিখ কবে?

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment