indiahood
indiahood

অন্নপূর্ণা ভাণ্ডার না ঢুকলেই এই নম্বরে করুন ফোন, সঙ্গে সঙ্গে মিলবে সমাধান

6 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডারের মতো দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রত্যেক যোগ্য উপভোক্তা পাবে সুবিধা। অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে নিজেই এ কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে মহিলাদের। তবে এখনও পর্যন্ত অনেকের অভিযোগ, তৃতীয় কিস্তি তো দূর, প্রথম কিংবা দ্বিতীয় কিস্তির টাকাও এখনও ব্যাংকে ঢোকেনি। এদিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ৩০ আগস্টের মধ্যে ভেরিফাই করে যোগ্য উপভোক্তাদের সুবিধা দেওয়া হবে। তবে আপনার টাকাও যদি না ঢোকে, তাহলে পড়ুন প্রতিবেদনটি।

অন্নপূর্ণার টাকা না ঢুকলে জানান অভিযোগ

সম্প্রতি রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, সিস্টেমের মধ্যে এমন কিছু লোকজন জড়িত রয়েছে, যারা ইচ্ছা করে তথ্য অনলাইনে তুলছে না। এর কারণে যারা যোগ্য প্রাপক তারাও পর্যন্ত বঞ্চিত হচ্ছে। এগুলি রাজ্য সরকারকে দেখতে হবে। তবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তারা অবিলম্বে লিখিত অভিযোগ জানান। এর জন্য সাদা কাগজে আবেদনপত্র লিখে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে স্থানীয় বিডিও অফিস কিংবা পৌরসভায় জমা দিন। সেখানকার আধিকারিকরা ভেরিফাই করে প্রত্যেকের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেবে।

যেখানে গত জুন মাস থেকে এই প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া শুরু হয়েছিল, সেখানে আগস্ট মাসের আজ ৩ তারিখ হলেও অনেকের অ্যাকাউন্টে এক পয়সাও ঢোকেনি। রাজ্যের পৌরসভা কিংবা ব্লক অফিসে এই অভিযোগের তোলপাড়। এমনকি মহিলারা উত্তেজিত হয়ে বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন। অনেকেই বুঝে উঠতে পারছেন না, এই অবস্থায় কী করবেন। যদিও যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তাদের আবার পুনরায় ভেরিফিকেশন করানো হলেও ঢোকেনি টাকা।

আরও পড়ুন: ৩০ বছর ধরে বিজেপির দখলে, প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাঁকিপুর জিতলেন প্রশান্ত কিশোর

তবে এক্ষেত্রে রয়েছে মুশকিল আসান। যদি সবকিছু করার পরেও এবং সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক জমা দেওয়ার পরেও অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা না ঢোকে, তাহলে সরাসরি হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন। নবান্নের তরফ থেকে এরকমই বেশ কয়েকটি নম্বর চালু করা হয়েছে। এমনকি রয়েছে একটি ইমেইল আইডিও। প্রথমত সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হেল্পলাইন নম্বরটি হল ১৮০০-৩৪৫-৫৫০৫। দ্বিতীয়ত সিএম কানেক্ট গ্রিভান্স সেলের হেল্পলাইন নম্বর ১৯৭১ / ১৮০০-৩৪৫৬-৮৫১। এছাড়া হোয়াটসঅ্যাপে সরাসরি সাপোর্ট পেতে পারেন ৮২৮২০৮২৮২০ এই নম্বরে। আর সাধারণ হেল্পলাইন নম্বর রয়েছে ১৮০০-৩৪৫-৫৫৫৫। আর আপনার অভিযোগ সরাসরি ইমেইল আইডির মাধ্যমে পাঠাতে হলে ব্যবহার করতে হবে contact@annapurnabhandarwb.com এ।

Click here to Read More
Previous Article
‘গরিবের বিয়েতে শাহরুখকে নাচতে নিয়ে আসার সমান’ ব্রাজিলের ভারত সফর প্রসঙ্গে বাইচুং
Next Article
মুখ্যমন্ত্রী শুভেন্দুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরার পরামর্শ অগ্নিমিত্রা পালের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment