indiahood
indiahood

অন্নপূর্ণা ভাণ্ডার পাননি? আজ রাত ৮ টার মধ্যেই জমা দিন এই ডকুমেন্ট

6 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগস্ট মাসের ১ তারিখ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। প্রথম ধাপে ৫০ লক্ষ মতো মহিলা পেয়েছিলেন সুবিধা, দ্বিতীয় ধাপে পেয়েছিলেন ১ কোটি ১০ লক্ষ মহিলা। যদিও তৃতীয় ধাপে অর্থাৎ আগস্ট মাসে কতজনকে এখনও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে সেই সম্পর্কিত কোনও তথ্য রাজ্য সরকার প্রকাশ করেনি। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যারা এখনও পর্যন্ত ৩ মাস হয়ে গেলেও একটি কিস্তির টাকাও পাননি। তাদের জন্যই রইল বড় সুখবর।

অন্নপূর্ণা ভাণ্ডার না পেলে কী করবেন?

আসলে যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, তাদেরকে আবার পুনরায় ভেরিফিকেশন করে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ মহিলার অভিযোগ, এখনও কানাকড়ির দেখা মেলেনি। যদিও অনেকে প্রথম কিস্তির টাকা না পেলেও দ্বিতীয় কিস্তি থেকে টাকা পাওয়া শুরু করেছেন। কিন্তু রিজেক্ট হওয়া আবেদনগুলি যাচাই-বাছাই প্রক্রিয়া এখনও চলছে বলেই খবর। এমনকি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, আগামী ৩০ আগস্ট পর্যন্ত যোগ্য মহিলাদের আবেদন ভেরিফাই করে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

তবে এবার রইল বড় সুখবর। যারা একটি কিস্তির টাকাও এখনও পর্যন্ত পাননি, তাদের জন্য নতুন করে ভেরিফিকেশনের ঘোষণা করেছেন বিজেপি বিধায়ক। এদিন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, এখনও পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কোনও মাসেই পাননি, তারা আগামীকাল অর্থাৎ সোমবার রাত আটটার মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্মের জেরক্স কপি এবং আধার কার্ডের জেরক্স কপি বিধানসভা অফিসে (তালবনা অথবা মধুবন) জমা দিয়ে যান। তবে এটি শুধুমাত্র কালনা বিধানসভার অন্তর্গত বসবাস করেন যারা তাদের জন্যই।

আরও পড়ুন: তেলের দাম কমায় ফের ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, দেখুন রেট

যদিও অন্যান্য বিধানসভা বা রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে যে সমস্ত মহিলারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডার পাননি তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছিলেন, “সিস্টেমের মধ্যে এমন কিছু লোক ঢুকে রয়েছে যারা ইচ্ছা করে তথ্য ভেরিফাই করছে না। তবে যারা অন্নপূর্ণা ভাণ্ডার এখনও পাননি তারা তাদের স্থানীয় বিডিও অফিস কিংবা পৌরসভায় লিখিত আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা দিয়ে যান।”

Click here to Read More
Previous Article
সংসার চালাতে বাসের কন্ডাক্টরি করছেন ইস্টবেঙ্গলের একদা সেরা ডিফেন্ডার
Next Article
মন্ত্রী উমেশ রাইয়ের ছেলেকে অপহরণের ছক, STF-র জালে জঙ্গি হামিম ঘনিষ্ঠ আদিত্য

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment