indiahood
indiahood

ওবিসি তালিকা থেকে বাদ ৭৪টি সম্প্রদায়, বড় রায় হাইকোর্টের

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ওবিসি সংক্রান্ত মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ১৮ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার উপর কোনও রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি আদালত। যার ফলে ওবিসি তালিকা (OBC List) থেকে মোট ৭৪টি জনগোষ্ঠী বাদ পড়ছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল আজ। আর সেখানেই রাজ্য সরকারের পক্ষে রায় দেওয়া হয়।

ওবিসি সংক্রান্ত মামলায় বড় রায়

আসলে ওবিসি তালিকা থেকে ৭৭টি সম্প্রদায়কে বাদ দেওয়ার অভিযোগে তৎকালীন তৃণমূল সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু রাজ্যে সরকারের পালাবদল হতেই বিজেপি সরকার সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা প্রত্যাহার করে। আর এবার হাইকোর্ট সেই মূল রায় বহাল রাখল। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে যে, ৭৪টি জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, রাজ্য সরকার কখনোই বলেনি যে আর কোনও দিন এই জনগোষ্ঠীগুলি তালিকায় জায়গা পাবে না।

আসলে সেই সময় মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত দাবি করেন যে, ৭৪টি জনগোষ্ঠী বাদ গেলে তাদের চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অন্তত রক্ষাকবচ দেওয়া উচিত। কিন্তু সেই দাবিকে মান্যতা দেয়নি হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশই দেওয়া হয়নি আদালতের তরফ থেকে। তবে ৬ সপ্তাহ পর ফের মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। যদিও এর আগে মোট ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আর সেই সিদ্ধান্তেই অনড় থাকল আদালত।

আরও পড়ুন: “আমার গান না শুনলেও যায় আসে না” ককরোচদের পাশে দাঁড়িয়ে ফের বিস্ফোরক অরিজিৎ সিং

আসলে সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি বা পদগুলোতে ওবিসিদের জন্য যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে তা পুনর্বিবেচনা করা হবে। সেক্ষেত্রে উপ শ্রেণীবিন্যাস বিলুপ্ত করে তালিকা সংশোধন করা হবে। সেই মতোই মোট ৭৪টি সম্প্রদায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল না আদালত।

Click here to Read More
Previous Article
সবাইকে লাগাতে হবে না স্মার্ট মিটার, মাসে মাসে আসবে বিদ্যুতের বিল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
নিট বিতর্কে সুর চড়াচ্ছে বাম ছাত্র সংগঠন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment