indiahood
indiahood

অপারেশন সিঁদুরের পর প্রথম পাক সীমান্তে ভারী গোলাবর্ষণ ভারতীয় সেনার

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর চলল ভারতীয় সেনার (Indian Army) গুলি। রাজৌরি জেলার তারকুন্ডি ফরওয়ার্ড এলাকায় অনুপ্রবেশের সম্ভাব্য চেষ্টা একেবারে নস্যাৎ করে দিলে ভারতীয় সেনাবাহিনী। সেনাদের তৎপরতায় সীমান্তে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা ঘটে গতকাল।

সন্দেহজনক নজরে আসতেই চলে গুলির লড়াই

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ সীমান্তে নজরদারির সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা। তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল বলেই সন্দেহ হয় সেনাদের। তৎক্ষণাৎ দ্রুত অবস্থান নিয়ে ছোট অস্ত্র থেকে গুলি চালায় ভারতীয় সেনা। তবে বাহিনীর এই পদক্ষেপের পর সীমান্তের ওপার থেকেও পাল্টা গুলিবর্ষণ শুরু হয়। আনুমানিক দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চললেও ভারতীয় সেনার কোনও জওয়ান বা সাধারণ নাগরিকের হতাহতের খবর মেলেনি।

তবে শনিবার ভোর থেকে সেনাবাহিনী তারাকুন্ডি এবং সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর মতে, রাতের অন্ধকার এবং গুলি বিনিময়ের সুযোগ নিয়ে কোনও অনুপ্রবেশকারী হয়তো ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। তবে গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি আধুনিক নজরদারি ব্যবস্থা, ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির সাহায্যে সীমান্ত কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, অনুপ্রবেশের সাথে কোনও রকম আপস নয়।

আরও পড়ুন: ফের অনেকটা কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

আবার এদিকে রাজস্থানের জয়সলমির জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় প্রশাসন বড় ধরনের উচ্ছেদ অভিযান চালায়। সরকারি জমিতে নির্মিত বলে অভিযোগ থাকা ছয়টি মসজিদ এবং মাদ্রাসা গুঁড়িয়ে ফেলে হয় এদিন। জেলা প্রশাসনের অপারেশন ক্লিনের আওতায় নাচনা, তানোট ও শাহগড় এলাকার বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয় বলেই খবর। প্রশাসনের দাবি, যে সমস্ত স্থাপনা সরানো হয়েছে সেগুলি সরকারি জমির উপরে নির্মিত ছিল।

Click here to Read More
Previous Article
স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি শিক্ষা সংসদের, এরা পাবে ছাড়
Next Article
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির আগে মিলল ৫০,০০০ টাকা

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment