indiahood
indiahood

অসমের বন্যাদুর্গতদের পাশে সালমান খান, ৫০০ ঘরছাড়ার জন্য তৈরি হচ্ছে স্থায়ী আশ্রয়

2 days ago

অসমে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারগুলির পুনর্বাসনের জন্য বড় পদক্ষেপ নিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক সংস্থা 'গ্লোবাল শিখস' (Global Sikhs)-এর সাথে হাত মিলিয়ে বন্যাদুর্গতদের জন্য ৫০০টি সেমি-পার্মানেন্ট (আধা-স্থায়ী) ঘর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সালমানের সংস্থা 'বিং হিউম্যান' (Being Human)-এর ত্রাণ অভিযানের দ্বিতীয় পর্যায়ে এই পুনর্বাসন প্রকল্প হাত নেওয়া হয়েছে। অভিনেতা রণদীপ হুডাকে সরেজমিনে কাজ করতে দেখে দ্রুত এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ভাইজান। শিবসাগরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি বাসগৃহ তৈরি করে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। বাঁশ এবং টিনের ছাদ দিয়ে তৈরি বন্যা-প্রতিরোধী প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এনজিও-র কর্মীদের সালমান বার্তা দিয়েছেন— “আপনারা চিন্তা করবেন না, কাজ চালিয়ে যান।”

Click here to Read More
Previous Article
১৫ আগস্টের মধ্যে এই কাজ না করলে গ্যাসের দাম বাড়বে ৩ গুণ? জানুন | EKYC Must For Seamless Gas Service
Next Article
মাথায় গেরুয়া পাগড়ি, গুরুদ্বারে নিজ হাতে এঁটো থালা মেজে মেঝেতে বসে 'লঙ্গর' খেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment