indiahood
indiahood

অতিরিক্ত কাজের চাপে আশা কর্মীর মৃত্যু, বিধায়কের দুর্ব্যবহারের অভিযোগে উত্তাল বাঁকুড়া

5 days ago

 
 
অতিরিক্ত কাজের মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির আশা কর্মী রুম্পা মণ্ডল (৩৮)। সোমবার সকালে কর্মক্ষেত্রে বেরোনোর আগে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে অমরকানন গ্রামীণ হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখান অন্য আশা কর্মীরা। সম্প্রতি শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির এক আশা কর্মীকে গালিগালাজ ও দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা তুলে ধরে তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে জেলাশাসক ও বিধায়ক উপস্থিত হন এবং প্রশাসনিক বৈঠকের আশ্বাসে বিক্ষোভ ওঠে। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সিপিএম ও এসইউসিআই।
Click here to Read More
Previous Article
মুম্বাই হামলায় জড়িত ৩০ লস্কর সদস্য খতম, পাকিস্তানে ধুরন্ধর আতঙ্ক! পিছনে ভারত?
Next Article
"তামিলনাড়ুতে প্রাক্তন ডেপুটি সিএম উদয়নিধি স্টালিন গ্রেপ্তার"

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment