indiahood
indiahood

অভয়ার বাবা-মায়ের দাবি মেনে তদন্তকারী অফিস বদলে ফেলল CBI, দায়িত্ব পেলেন ইনি

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর জি করের (RG Kar Rape Case) তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় বড় পদক্ষেপ। অবশেষে মান্যতা পেল তিলোত্তমার বাবা এবং মায়ের দাবি। অভয়ার বিচারের স্বার্থে পরিবারের দাবি মেনেই বদলে দেওয়া হল তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে। তাঁর জায়গায় এবার এই ঘটনার তদন্তের দায়িত্ব সামলাবেন সন্দীপনী গর্গ। জানা যাচ্ছে, আগের তদন্তকারী অফিসার সীমার বিরুদ্ধে গোটা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। আর তারপরেই এমন সিদ্ধান্ত।

রাজ্যে পালাবদল হতেই দায়িত্ব থেকে সরানো হল তদন্তকারী অফিসারকে

বাংলায় ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট জানিয়ে দেন আর জি কর কান্ডের ফাইল খোলা হবে। আর সেই ঘটনার পর পরই একে একে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী। আর তারপর থেকেই আর জি কর কাণ্ড নিয়ে তৎপর হয়েছিল রাজ্য প্রশাসন। এক কথায়, কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ করছিল এ নিয়ে।

এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠন করতে হবে। বৃহস্পতিবার, শিয়ালদহ আদালতে এই ঘটনার তদন্তের 12 নম্বরের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়। একই সাথে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন করে সিট গঠন করা হয়েছে এবং সেই সিট তদন্ত শুরু করেছে বলেও জানিয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী পার্থসারথী দত্ত।

অবশ্যই পড়ুন: বাউন্স করল মহামেডানকে দেওয়া দেড় কোটির চেক, সাহায্য করতে গিয়ে বিপাকে হুমায়ূন কবীর

অভয়ার বাবা-মায়ের পক্ষের আইনজীবীর অভিযোগ ছিল এর আগে যিনি তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন তিনি গোটা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তাই সীমা পাহুজাকে সরিয়ে নতুন কাউকে এই দায়িত্ব দেওয়া হোক। আর তারপরেই আর জি কর কান্ডে নতুন তদন্তকারী অফিসারের দায়িত্ব পেয়েছেন সন্দীপনী। এই মামলায় পরবর্তী শুনানি হতে পারে আগামী 15 সেপ্টেম্বর।

Click here to Read More
Previous Article
পুজোর মাসেই কলকাতায় ব্রাজিল বনাম ভারতের ফুটবল ম্যাচ! বিরাট খবর
Next Article
এবার হলিউডে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শুরু করলেন শ্যুটিং! | Cristiano Roanldo In Hollywood

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment