indiahood
indiahood

‘পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে ভারত!’ বিস্ফোরক অভিযোগ পাক প্রধানমন্ত্রীর

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে আফগানিস্তানের সাথে হওয়া সংঘাত নিয়ে বারবার ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান (Pakistan On India)। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের মদদপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনকে পাকিস্তানে হামলা চালাতে সাহায্য করছে ভারত! সেই সব সংগঠনগুলোকে পেছন থেকে নাকি আর্থিক সাহায্য করছে নয়া দিল্লি! পুনরায় এবার সে কথা স্মরণ করালেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

ভারতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাক সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, শনিবার করাচিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের মাটিতে হওয়া বিভিন্ন সন্ত্রাসী হামলা নিয়ে মুখ খোলেন। তাঁর দাবি, প্রায় প্রতিদিন পাকিস্তানের বুকে হামলা চালাচ্ছে বিভিন্ন অজানা সন্ত্রাসী সংগঠন। সেই সব সংগঠনের ক্রমাগত হামলা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অবশ্যই পড়ুন: বাস করে না কোনও মুসলিম, অথচ ৬০টি গ্রামের হিন্দুরাই পালন করছে মহরম, জানেন কোথায়?

এদিন ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পূর্বের প্রতিবেশী প্রতি মুহূর্তে পাকিস্তানের শান্তি এবং শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে। গত বছরের মে মাসে আমরা তাদের উপর আঘাত হেনেছিলাম। তাঁরা এখন বিভিন্ন ভাবে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করছে!”

পাকিস্তানের মাটিতে হওয়া নানান জঙ্গি হামলার দায় ভারতের উপর চাপিয়ে পাক প্রধানমন্ত্রী শরীফ বলেছিলেন, পাকিস্তানের দুটি প্রদেশে ISIS এর আস্তানা লক্ষ্য করে আফগানিস্তান যে ড্রোন হামলা চালিয়েছিল সেই ড্রোন ভারত থেকে পাঠানো হয়। এছাড়াও এদিন পাকিস্তানি বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের নেপথ্যে ভারতের আর্থিক সহায়তা রয়েছে বলেও দাবি করেন শরীফ। যদিও পাক প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানায়নি নয়া দিল্লি!

Click here to Read More
Previous Article
বর্ষায় ঘুরে আসুন ঘিস ও চেল নদীতে ঘেরা ‘মানাবাড়ি’ থেকে, ভুলে যাবেন স্ট্রেস
Next Article
ভুলের মাসুল দেবে পর্তুগাল! কলম্বিয়ার ম্যাচে ভক্তদের হতাশ করলেন রোনাল্ডো

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment