indiahood
indiahood

পাকিস্তানের বিরুদ্ধে না খেলার ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ তারকার

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan Vs West Indies) খেলবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের দাপুটে ক্রিকেটার আলজারি জোসেফ (Alzarri Joseph)। সেই খবর নিশ্চিত করেছেন ক্যারিবিয়ানদের প্রধান কোচ ড্যারেন স্যামি। তিনি জানিয়েছেন, জোসেফের শরীরে চোট নেই। আগে যা ছিল সব সারিয়ে উঠেছে। সে নিজে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে অস্বীকার করেছে। আর এই ঘটনা পশ্চিমের দেশের জন্য অত্যন্ত লজ্জার, সেটা বলাই যায়।

পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না স্পষ্ট জানালেন ওয়েস্ট ইন্ডিজ তারকা

আজ অর্থাৎ শনিবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। যা চলবে আগামী 30 জুলাই পর্যন্ত। ইতিমধ্যেই সেই সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানিদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন ফাস্ট বোলার আলজারি জোসেফ। তবে শোনা যাচ্ছে, একেবারে শুরুতেই কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে পাক দলের বিরুদ্ধে খেলবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন জোসেফ।

এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ স্যামি জানিয়েছেন, জোসেফ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান সিরিজ প্রত্যাখ্যান করেছেন। দলে সুযোগ পেয়েও সে খেলবে না বলে জানিয়ে দিয়েছে। কোচের কথায়, “হ্যাঁ এটা বড় ক্ষতি। আমাদের জোসেফ দলের সুযোগ পেয়েও সেই সুযোগ প্রত্যাখ্যান করেছেন। জানিয়েছেন পাকিস্তান সিরিজে খেলবেন না।”

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গল না মোহনবাগান, ডার্বি জিতবে কে? আত্মবিশ্বাস চরমে নতুন দুই কোচেরই

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ এও নিশ্চিত করেন, ওই ক্যারিবিয়ান তারকা চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছিলেন। তারপরেই তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজের জন্য নির্বাচিত করছিল নির্বাচন কমিটি, তবে জোসেফ জানিয়ে দেন কিছু ব্যক্তিগত কারণে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না। প্রধান কোচের কথায়, দলের সাথে চুক্তিবদ্ধ থাকার পরেও এভাবে একটা সিরিজ প্রত্যাখ্যান করে দেওয়া যায় না!

Click here to Read More
Previous Article
‘ওকে সামলে রাখুন’ রোহিত শর্মাকে নিয়ে BCCI-কে বিরাট পরামর্শ এবি ডিভিলিয়ার্সের
Next Article
পুজোর আগেই কলকাতায় চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি, চলবে কোন রুটে? | Water Taxi Will Start In Kolkata

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment