indiahood
indiahood

পাকিস্তানের থেকে আজাদি! ১১ আগস্ট স্বাধীনতা দিবস ঘোষণা বালুচিস্তানের

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে পাকিস্তানের হাত থেকে স্বাধীন বালুচিস্তান (Balochistan)। সে কথা আগেই ঘোষণা করে দিয়েছিল বালুচ বিদ্রোহীরা (BLA)। এবার নিজেদের স্বাধীনতা দিবসের তারিখও ঘোষণা করল বালুচ গোষ্ঠী। একেবারে বিবৃতি জারি করে রিপাবলিক অফ বালুচিস্তান জানিয়েছে, এবার থেকে 11 আগস্ট দিনটিকে বালুচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে তারা। শুধু তাই নয়, বিশ্বের নানান প্রান্তে বসবাসকারী বালুচ সম্প্রদায়ভুক্ত মানুষদের এই দিনটিকে উদযাপন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন ও সর্বভৌম বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

শীঘ্রই স্বাধীনতা দিবস উদযাপন করবে বালুচিস্তান

বিবৃতি প্রকাশ করে, রিপাবলিক অফ বালুচিস্তান জানিয়েছে, সমস্ত বালুচ বিদ্রোহী বা বালুচ জাতি আগামী 11 আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করুক। সমস্ত অতীত যন্ত্রণা এবং দুঃখ ভুলে গিয়ে পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বালুচ গোষ্ঠীর মানুষদের বিশেষ দিনটিতে আনন্দ ও উদযাপন করার অনুরোধ জানানো হয়েছে।

বালুচ বিদ্রোহীদের মুক্তি আন্দোলনের অন্যতম প্রধান নেতা মির ইয়ার বালুচ ইতিমধ্যেই প্রত্যেক বালুচ গোষ্ঠীভুক্ত মানুষের কাছে অনুরোধ করেছেন, তাঁরা যেন প্রত্যেকে নিজেদের বাড়ি, এলাকা, পাড়া সহ অন্যান্য জায়গায় বালুচিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করে। তাঁর কথায়, “এই উদযাপন ভবিষ্যতের জন্য। আগামী প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার জন্য। বিশেষত ঐতিহাসিক দিনটির গুরুত্ব সংরক্ষণ করে রাখার জন্যই এই উদযাপন দরকার।”

 

অবশ্যই পড়ুন: বাঁধ ভেঙে দিয়েছে! ভারতের ঘাড়ে দোষ চাপাল নেপাল, বাড়তে পারে উত্তেজনা

রিপাবলিক অফ বালুচিস্তানের তরফে বিবৃতিতে খুব পরিষ্কার হবে জানানো হয়েছে, প্রত্যেক বছর 11 আগস্ট দিনটিতে গোটা বালুচিস্তানজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। একই সাথে অন্যান্য দেশে নানান কারণে বসবাসকারী বালুচদেরও এই শুভ দিনটিকে উদযাপন করতে হবে। একই সাথে বিবৃতিতে বালুচিস্তানকে একটি সর্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেককে আহ্বান জানিয়েছে তারা। বলা হয়েছে, 6 কোটি বালুচ জনগণ নিজেদের স্বাধীন এবং সর্বভৌম জাতি মনে করেন।

Click here to Read More
Previous Article
চালু হচ্ছে নতুন নিয়ম, বেসরকারি কর্মচারীদের ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Next Article
'বাংলাদেশি-পাকিস্তানি' তাড়িয়ে নেপালকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার জোর দাবি!

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment