indiahood
indiahood

পারেনি কেউ, বিশ্বের বৃহত্তম রেকর্ড গড়ার পথে ছোট্ট বৈভব সূর্যবংশী

4 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঝড় তোলার পরপরই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) জানিয়ে দিয়েছিলেন, তিনি রেকর্ড গড়তে নয়, ভাঙতে এসেছেন। বিগত দিনগুলিতে তার প্রমাণ পেয়েছেন ভক্তরা। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর জিম্বাবুয়ে সিরিজে 18 বলে হাফ সেঞ্চুরি করে সকলকে চমকে দিয়েছেন বৈভব। মাত্র 15 বছর 118 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। তবে পিকচার আভি বাকি হ্যা!

বিশ্বের বৃহত্তম রেকর্ড গড়ার সুযোগ এখন বৈভবের হাতে!

15 বছর 99 দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বৈভব সূর্যবংশী। তবে অভিষেক ম্যাচে 14 রানের বেশি করতে পারেননি বিহারের ক্রিকেটার। এরপর জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ 81 রান করলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল সেঞ্চুরি। এবার সেই অপ্রাপ্তি ঘুচিয়ে ইতিহাস রচনা করার সুযোগ রয়েছে বৈভবের হাতে। কারণ, 2026 এশিয়ান গেমসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের জন্য ভারতীয় দলের জায়গা পেয়েছেন বৈভব।

আগামী, 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা। আর এই আসলে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব যদি সেঞ্চুরি করতে পারেন তবে তিনি হয়ে উঠবেন বিশ্বের প্রথম ব্যাটসম্যান। আসলে, 24 সেপ্টেম্বর বৈভবের বয়স হবে 15 বছর 181 দিন। আর এই বয়সে সেঞ্চুরি করতে পারলে তিনি হয়ে উঠবেন সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। এত কম বয়সে এই রেকর্ড গড়তে পারেননি কেউ।

অবশ্যই পড়ুন: শুরু অ্যাকশন! তোলাবাজি করায় ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 15 বছর 99 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার সাথে সাথে সচিন তেন্ডুলকরের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। মাস্টার ব্লাস্টার 16 বছর 205 তিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। সেই রেকর্ডই ভেঙে ইতিহাস লিখেছেন বিহারের কিশোর।

Click here to Read More
Previous Article
বৃহস্পতিতে দক্ষিণে বাড়বে দুর্যোগ, ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া
Next Article
শুরু অ্যাকশন! তোলাবাজি করায় ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment