indiahood
indiahood

পেনশনভোগীদের সুখবর দিল রেল, মিলবে অতিরিক্ত বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা

2 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) যেসমস্ত কর্মচারী আগামী ৩০শে জুন অবসর নিতে চলেছেন তাদের জন্য দারুণ খবর। দীর্ঘদিনের কর্মজীবন শেষে, লক্ষ লক্ষ অবসর গ্রহণকারী রেল কর্মচারীরা এখন তাঁদের অবসরকালীন ও পেনশন (Railway Pension) সুবিধার সাথে একটি অতিরিক্ত বার্ষিক বেতন বৃদ্ধির (Notional Increment) সুবিধাও পেতে চলেছেন। রেলওয়ে বোর্ডের এই সিদ্ধান্তে অনেক পেনশনভোগীর মাসিক পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।  

বাড়বে অবসরপ্রাপ্ত রেল কর্মচারীদের পেনশনের পরিমাণ

রেলওয়ে বোর্ড গত ১৬ জুলাই একটি নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটগুলিকে ‘নোশনাল ইনক্রিমেন্ট’ সম্পর্কিত যেসমস্ত মামলা এখনও অমীমাংসিত রয়েছে, সেগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে। এর পাশাপাশি রেলওয়ে বোর্ড জানায়, এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হল যোগ্য কর্মচারীদের সময়মতো তাঁদের প্রাপ্য অর্থ প্রদান করা এবং যাতে বারবার অফিসে বা আদালতে ছোটাছুটি না করতে হয়, তারজন্য পেনশন-সংক্রান্ত বিষয়ে অযাচিত বিলম্ব দূর করা। 

আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই ৫ ভারতীয়

নোটেশনাল ইনক্রিমেন্ট কী?

রেলওয়ে কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হয় প্রতি বছর ১ জুলাই থেকে। যেসব কর্মচারী ৩০ জুন অবসর গ্রহণ করেছেন, তাঁরা স্বাভাবিকভাবেই পরের দিন অর্থাৎ ১ জুলাই থেকে আর চাকরিতে কর্মরত থাকেননি, আর তাই তাঁরা বেতন বৃদ্ধির সুবিধা লাভ করতে পারেননি। যদিও তাঁরা পুরো বছরটাই কাজ করেছিলেন, তবুও বেতন বৃদ্ধির সুবিধা না পাওয়ায় এটি তাঁদের পেনশন ও অবসরের ওপর সরাসরি প্রভাব ফেলে।

এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই এবার সুপ্রিম কোর্ট সেই সমস্ত রেল কর্মচারীদের পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। শীর্ষ আদালতের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ৩০ জুন অবসরপ্রাপ্ত রেল কর্মচারীরা ১ জুলাইয়ের বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা থেকে আর বঞ্চিত হবেন না।

কী কী সুবিধা পাবেন পেনশনভোগীরা?

  • ১. রেলওয়ের অবসরপ্রাপ্ত যোগ্য কর্মচারীদের মাসিক পেনশন বাড়ানো হবে।
  • ২. বর্ধিত পেনশনের সাথে বকেয়া পাওনাও শোধ করা হবে।
  • ৩. সংশোধিত পেনশন পেমেন্ট অর্ডার (PPO) প্রকাশ করা হবে।
  • ৪. সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যায়ক্রমিকভাবে টাকা ট্রান্সফার করা হবে।

আরও পড়ুন: রেশন কার্ডে তথ্য ভুল থাকলে সরকারি প্রকল্প পেতে হবে সমস্যা, যাচাই করে নিন আজই

রেলওয়ে বোর্ড যোগ্য কর্মচারীদের একটি তালিকা দ্রুত তৈরি করার এবং সমস্ত অমীমাংসিত মামলার সমাধান করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে পেনশনভোগীদের কোনো অসুবিধা না হয়। অবসরপ্রাপ্ত কর্মীরা সময়মতো সুবিধা পেলে আদালতে মামলার সংখ্যাও কমবে বলে আশা করা যায়। 

Click here to Read More
Previous Article
৩০ বছর পর অবশেষে বাড়ি ফিরছে এভারেস্ট জয়ী ভারতীয় জওয়ানের নশ্বর দেহ
Next Article
তৃতীয় শ্রেণির পড়ুয়ারা বাংলায় পড়তে-লিখতে না পারলেই শাস্তি শিক্ষকদের! বড় সিদ্ধান্ত

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment