indiahood
indiahood

প্রিমিয়াম লুক ও ফিচার্স, টক্কর দেবে মারুতিকে! ৪.৩০ লাখে লঞ্চ হচ্ছে নতুন গাড়ি

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: টেক্কা দেবে মারুতিকে! ভারতের বাজেট গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় মডেল Renault Kwid ছোট গাড়ির ক্রেতাদের মধ্যে দীর্ঘদিন ধরেই চাহিদা তৈরি করে রেখেছে। এবার সেই জনপ্রিয় মডেলকে এই নতুন রূপে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা Renault। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী 2 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে নতুন Renault Kwid Facelift। এমনকি নতুন এই মডেলের ডিজাইন থেকে শুরু করে কেবিনের ফিচার্সে বেশ কিছু আপডেট দেখা যেতে পারে।

নতুন ডিজাইনে আরও আধুনিক হবে Renault Kwid Facelift

নতুন Renault Kwid Facelift মডেলের সবথেকে বড় পরিবর্তন দেখা যেতে পারে এর বাইরের ডিজাইনে। হ্যাঁ, পরীক্ষামূলকভাবেই মডেলগুলিতে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। নতুন এই গাড়িতে থাকতে পারে একেবারে নতুন ডিজাইনের রেডিয়েটর গ্রিল, আপডেটেড হেডল্যাম্প সেটআপ, পরিবর্তিত বাম্পার ডিজাইন এবং নতুন প্যাটার্নের এলইডি হেডলাইট। এছাড়াও গাড়ির লোগো এবং কিছু ডিজাইন এলিমেন্টে আধুনিক টাচ যোগ করা হতে পারে বলেই জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। এতে আগের তুলনায় আরও প্রিমিয়াম লুক পাবে গাড়িটি।

তবে শুধুমাত্র বাইরের লুক নয়, গাড়ির ভিতরের অংশেও বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। যদিও ড্যাশবোর্ডের মূল ডিজাইন আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু নতুন কিছু প্রযুক্তিগত ফিচার যোগ করা হতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য হল বড় মাপের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, নতুন কানেক্টিভিটি অপশন, নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, আরও প্রিমিয়াম কেবিনের ফিনিশ। যার ফলে বাজেট সেগমেন্টের গাড়ি হলেও নতুন Kwid Facelift ব্যবহারকারীদের জন্য আরও আধুনিক অভিজ্ঞতা দেবে।

কিন্তু পারফরম্যান্সের দিক থেকে নতুন Kwid Facelift বড় কোন পরিবর্তন নাও আনতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমান মডেলের মতোই এতে থাকতে পারে 1.0 লিটার 3 সিলিন্ডারের একটি পেট্রোল ইঞ্জিন। এমনকি এই ইঞ্জিনটি প্রায় 65 bhp পাওয়ার এবং 96 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। আর গিয়ারবক্স হিসেবে থাকতে পারে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, 5 স্পিড এএমটি অটোমেটিক অপশন। অর্থাৎ নতুন মডেলে কম খরচে ভালো মাইলেজ, শহরের রাস্তার জন্য সহজ ড্রাইভিং এর সুবিধা বজায় থাকবে।

আরও পড়ুন: বাতিল হচ্ছে পুরনো ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট? জানিয়ে দিল ব্যাঙ্ক

টক্কর দেবে মারুতিকে

তবে না উল্লেখ করলেই নয়, এই গাড়ি বাজারে লঞ্চ হলে সরাসরি বাজেট হ্যাচব্যাক সেগমেন্টের গাড়িগুলির সঙ্গেই টক্কর দেবে। তালিকায় পড়ছে Maruti Suzuki Alto K10, Maruti Suzuki Celerio, Tata Tiago। তবে বর্তমানে Renault Kwid এর এক্স শোরুম দাম প্রায় 4.30 লক্ষ টাকা থেকে শুরু করে 6 লক্ষ টাকার মধ্যেই। সেক্ষেত্রে নতুন এই ফেস্লিফট মডেলের দাম কিছুটা বেশি হতে পারে বলেই অনুমান করছেন টেক বিশেষজ্ঞরা। কিন্তু সবটা জানা যাবে আগামী 2 জুলাই।

Click here to Read More
Previous Article
নতুন হাইওয়েতে ৬০ কিমির মধ্যে হবে না টোল প্লাজা, নিয়ম কেন্দ্রের
Next Article
হেরেও শিক্ষা হল না শ্রেয়সের! চুনোপুঁটি অ্যারল্যান্ডের কাছে সিরিজ হারল বৈভবহীন ভারত

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment