indiahood
indiahood

প্রতি শেয়ারে মিলবে ১০ টাকা করে, বাম্পার অফার দিচ্ছে HAL

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) দীর্ঘ অনিশ্চয়তার মধ্যেই বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে 10 টাকা করে লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড। সংস্থাটির পরিচালনা পর্ষদ 2025-26 আর্থিক বছরের জন্য প্রতি ইক্যুইটি শেয়ারের সাথে 10 টাকা করে লভ্যাংশ সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার সুপারিশ করেছে। আশা করা যাচ্ছে, আসন্ন বার্ষিক সদহরণ সভায় এই সুপারিশ বা প্রস্তাব অনুমোদন পেলে 30 দিনের মধ্যেই লাভের ভাগ পৌঁছে যাবে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে।

একটি শেয়ার কিনলেই মিলবে 10 টাকা!

HAL জানিয়েছে, সব ঠিক থাকলে চলতি বছর অর্থাৎ 2026 সালের আগস্ট মাসের 14 তারিখ তাদের কোম্পানির প্রতি শেয়ার পিছু 10 টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। আসলে যাঁদের নাম এই দিনে কোম্পানির রেকর্ড বুকে থাকবে তাঁরাই সংস্থার লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হিসেবে মনোনীত হবেন।

বলাই বাহুল্য, সংস্থাটি এমন সময়ে তাদের বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার কথা জানাচ্ছে যখন তাদের আর্থিক পারফরমেন্স বেশ ভাল। সংস্থাটি মার্চ ত্রৈমাসিকে 4,184 কোটি টাকার মুনাফা অর্জন করেছে। শুধু তাই নয়, এই সময়ে কোম্পানিটির মোট রাজস্ব ছিল 13,943 কোটি টাকা। যদিও গত বছরের তুলনায় রাজস্ব মাত্র 1.8 শতাংশ বেড়েছে।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে স্মৃতি মান্ধানারা পারলেও অলিম্পিকে কেন জায়গা পেলে না শ্রেয়সের ভারত?

প্রসঙ্গত, বর্তমানে HAL এর একটি শেয়ারের দাম রয়েছে 4,351 টাকা। সাম্প্রতিক সময়ে এই শেয়ারের দাম বেশ খানিকটা কমেছে। তবে শেয়ার বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন, আগামীতে এই শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে। ঠিক সেই কারণেই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন তাঁরা!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
7000mAh ব্যাটারি, দুর্দান্ত ফিচার্স! ফোল্ডেবল ফোন লঞ্চ করল Vivo, জানুন দাম
Next Article
ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় ও উথালপাথাল বৃষ্টির পূর্বাভাস ৭ জেলায়, আজকের আবহাওয়া

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment