indiahood
indiahood

পুলিশে বড় রদবদল করল নবান্ন, দায়িত্ব খোয়ালেন CID প্রধান সুপ্রতিম সরকার

3 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বিজেপি সরকারের দুই মাসের মাথায় রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল (West Bengal Police Transfer) দেখা গেল। একজন দুইজন নয়, একেবারে ৩৩ জন আইপিএস (IPS) অফিসারকে বদলি করল নবান্ন। যার মধ্যে অন্যতম হল সিআইডি (CID), এডিজি অর্থাৎ রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারের বদলি। জানা গিয়েছে, রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে নটরাজন রমেশবাবুকে, যিনি এতদিন কারা বিভাগের ডিজি ছিলেন। আজ, মঙ্গলবার নবান্ন (Nabanna) থেকে এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সরলেন রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকার

বিজ্ঞপ্তি অনুযায়ী, ADG CID-র পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে, তাঁকে বর্তমানে টেলিকমিউনিকেশনের ADG করা হয়েছে। বদলি করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ত্রিপুরারী অথর্বকে। পরিবর্তে দায়িত্ব পাচ্ছেন অমিত কুমার রাঠৌর। এবং ত্রিপুরারিকে পাঠানো হয়েছে এডিজি ট্র্যাফিক অ্যান্ড রোড সেফ্টি পদে। প্রবীণ ত্রিপাঠী আইজিপি STF ছিলেন কিন্তু তাঁকে এইমুহুর্তে আইজি হোমগার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিশাল গর্গকে আনা হয়েছে এডিজি আইজিপি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে। তিনি আগে এডিজি আইজিপি পশ্চিমাঞ্চলে ছিলেন। তবে এখন সেই পদে আনা হয়েছে আনন্দ কুমারকে।

বারুইপুর-কাণ্ডের পর বড় বদল পুলিশে

সম্প্রতি বারুইপুরের ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের কারণে উত্তাল পরিস্থিতি রয়েছে এলাকায়। প্রশ্ন উঠেছে সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে। তাই সবকিছু ভেবে সেখানে পুলিশের রদবদল করা হয়েছে। বারুইপুরের অ্যাডিশনাল SP জোনাল পদ থেকে পিনাকি দত্তকে সরিয়ে সেখানে নয়া দায়িত্ব দেওয়া হয়েছে অতীশ বিশ্বাসকে, এর আগে তিনি পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এবং পিনাকি দত্তকে বারুইপুরের অ্যাডিশনাল SP DIB পদে আনা হয়েছে। প্রবীণ ত্রিপাঠী আইজি STF ছিলেন। তাঁকে আইজি হোমগার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সুধীরকুমার নীলকান্তম হলেন আইজি, STF।

আরও পড়ুন: বৃষ্টি বাড়বে বিকেলে, ৫ জেলায় হলুদ সতর্কতা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বদল করা হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও। সেখানকার ডিসি পদে ছিলেন আইপিএস স্পর্শ নীলাঙ্গী। তাঁকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হল। এছাড়া বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের বদলি করা হয়েছে। কোচবিহার, দার্জিলিংয়ের এসপি পদেও রদবদল হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বদলি ছিল নিঃসন্দেহে সুপ্রতিম সরকারের বদলি। নতুন বিজেপি সরকার আসতেই তাঁকে সিআইডি অর্থাৎ রাজ্যের গোয়েন্দা প্রধান পদে আনা হয়েছিল। কিন্তু মাস খানেকের মধ্যেই তাঁকে সরতে হল। যা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।

Click here to Read More
Previous Article
বৃষ্টি বাড়বে বিকেলে, ৫ জেলায় হলুদ সতর্কতা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
Next Article
সম্পত্তি বাজেয়াপ্ত, জেল! রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, ক্ষমতা বৃদ্ধি পুলিশের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment