indiahood
indiahood

প্যারাগুয়েকে হারাতে নাজেহাল এমবাপেরা, কোয়ার্টার ফাইনালে উঠেও চিন্তায় ফ্রান্সের কোচ!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের (France) ছুটন্ত ঘোড়াকে থামিয়ে দিতে পারতো প্যারাগুয়ে। তবে সেটা হতে দিলেন না বিশ্ব ফুটবলের অত্যন্ত পরিচিত মুখ কিলিয়ন এমবাপে। তাঁর একমাত্র গোলেই দক্ষিণ আমেরিকার এই দেশকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ফ্রান্স। তবে, আজকের ম্যাচ যারা দেখেছেন তাঁরা জানবেন, প্যারাগুয়ের বিরুদ্ধে গোল খুঁজতে যথেষ্ট বেগ পেতে হয়েছে এই দ্রুত গতির দলটিকে। অন্যান্য ম্যাচে গোলের বন্যা বইয়ে জয় পেলেও আমেরিকার এই দেশের সামনে খুব একটা ক্ষমতা জাহির করতে পারেনি ফ্রান্স।

চিন্তায় ফ্রান্সের কোচ!

রবিবার, ম্যাচের একেবারে জন্মলগ্ন থেকেই নিজেদের রক্ষণ আটসাঁট করে রেখে এগোচ্ছিল প্যারাগুয়ে। ফ্রান্সের আক্রমণের মাঝেও নিজেদের গোল দুর্গ রক্ষা করে গেছে আমেরিকার এই দেশটি। আসলে এদিন ফ্রান্সের বিরুদ্ধেও যে বুক চিতিয়ে কঠিন লড়াই করা যায় সেটা দেখিয়ে দিয়েছে প্যারাগুয়ের ছেলেরা। দীর্ঘ বল দখলের লড়াইয়ের মধ্যে দিয়ে এদিন বোধ হয় শুধুই ফ্রান্সকে আটকানোর কাজটাই করতে চেয়েছিল প্যারাগুয়ে বাহিনী। তবে 70 মিনিটের মাথায় ঘুরে গেল খেলা।

এর আগে গোল করার চেষ্টা করেও সফল হতে পারেনি ফ্রান্স। তবে খেলা যখন 70 মিনিটে গড়িয়েছে ঠিক সেই সময় সুযোগ বুঝে প্যারাগুয়ের জালে বল ঢুকিয়ে দেন এমবাপে। যদিও এই গোল এসেছিল পেনাল্টি থেকে। যা আটকাতে ব্যর্থ হয়েছিলেন প্যারাগুয়ের গোলরক্ষক। আর তাতেই ঠিক হয়ে যায় ম্যাচের ভাগ্য।

অবশ্যই পড়ুন: মিলেছে ২৮৪৬% রিটার্ন, প্রথমবারের মতো ফ্রিতে শেয়ার দিচ্ছে সেই মাল্টিব্যাগার সংস্থা

যে বিষয়টা না বললেই নয়,  এদিন ফ্রান্সের মতো শক্তিশালী দলকে প্রতিমুহূর্তে যেভাবে রুখে দিয়ে স্বপ্ন ভাঙার কাজ করেছিল প্যারাগুয়ে তা সত্যিই অবাক করার মতোই। আসলে এ দিন প্যারাগুয়ের গোছানো রক্ষণ কিছুতেই ভাঙতে পারছিল না ফ্রান্স। আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমবাপেদের কোচের। প্যারাগুয়ের বিরুদ্ধেই যদি গোল করতে কাল ঘাম ছুটে যায়, তাহলে সদ্য জায়গা হওয়া কোয়ার্টার ফাইনাল সহ বাকি জায়গাগুলিতে শক্তিশালী দলের বিপক্ষে কীভাবে সফল হবে ফ্রান্স! আপাতত এই চিন্তায় কুরে কুরে খাচ্ছে দিদিয়ের দেশঁকে।

Click here to Read More
Previous Article
যেন এক টুকরো চিন, বর্ষায় ঘুরে আসুন বাংলার কাছের ‘মিনি তিব্বত’ থেকে
Next Article
“এটাই পার্থক্য” মমতার সাথে তাঁর তফাৎ কোথায়? বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment