indiahood
indiahood

রাঁচি যাচ্ছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

3 days ago

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ককরোচ জনতা পার্টির (CJP) কোর কমিটির বৈঠকের পর বড় ঘোষণা করলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। গত ২৯ জুলাই থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ধর্নায় বসা চাকরিপ্রার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। দ্রুতই CJP-র একটি প্রতিনিধি দল আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে রাঁচি পৌঁছাবে।

অভিজিৎ দীপক স্পষ্ট জানান, JPSC সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার দুর্নীতির তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন কমিটি গঠনের যে দাবি চাকরিপ্রার্থীরা তুলেছেন, তা সম্পূর্ণ যুক্তিযুক্ত। আপাতত রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে CJP একটি শক্তিশালী ‘প্রেশার গ্রুপ’ (Pressure Group) হিসেবে কাজ করে যাবে বলে জানান তিনি।

Click here to Read More
Previous Article
ভারত বিরোধী প্রচার চালাতে প্রচুর অর্থ পাচ্ছে Meta?
Next Article
‘গান্ধী পরিবারের চেয়ে সংঘ পরিবার অনেক বেশি গণতান্ত্রিক!’ বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক সুস্মিতা দেব

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment