indiahood
indiahood

ঋতব্রতদের পর এবার শুভেন্দুর বৈঠকে যোগ দিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা

2 months ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)! এরই মাঝে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠকে যোগ দিতে নবান্নে হাজির হলেন তৃণমূলের প্রথম সারির কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। কয়েকটি সূত্র মারফত খবর, এই মুহূর্তে নবান্নের সভা ঘরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক চলছে তাঁদের। প্রশাসনিক বৈঠক হচ্ছে দক্ষিণ 24 পারগনা, কলকাতা, হাওড়া জেলা নিয়েই।

শুভেন্দুর বৈঠকে যোগ দিয়েছেন ঋতব্রতরাও

সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে দল বিরোধী কাজ কর্মের অভিযোগ তুলে বহিষ্কার করা হয় উলুবেরিয়া বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির সন্দীপন সাহাকে। আর তারপর থেকেই জল্পনা বাড়ে 50 জনের বেশি জয়ী বিধায়ককে নিয়ে আলাদা করে নতুন দল তৈরি করবেন ঋতব্রত। এরই মাঝে ঋতব্রতকে বিরোধী দলনেতা করার দাবিতে স্পিকারের কাছে চিঠি দেন জয়ী বিধায়করা। সেখানে সই করেছিলেন তৃণমূলের প্রায় 59 জনের কাছাকাছি বিধায়ক! স্পিকার রথীন্দ্র বসু অবশ্য বিকেল 4টে পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। এরই মাঝে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে একে একে অংশ নিতে দেখা গেল নয়না বন্দ্যোপাধ্যায়দের।

এর আগেই ঠিক হয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। তবে অপ্রত্যাশিতভাবে সেই তালিকায় জুড়ে গেল কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়নাদের নাম। উল্লেখযোগ্য বিষয়, এতদিন মমতার পাশে থাকতে দেখা গেলেও আজ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত রয়েছেন তৃণমূলের অশোক দেবও। তৃণমূলের একের পর এক বিধায়কের কার্যত দলবিরোধী পদক্ষেপের মাঝে হঠাৎ এতগুলো পরিচিত মুখের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহলের একাংশ।

অবশ্যই পড়ুন: সকাল ১০টার মধ্যে অফিসে না ঢুকলে… রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা নবান্নর

উল্লেখ্য, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে অংশ নিতে দেখা গিয়েছিল বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। এ নিয়ে অবশ্য জল্পনা বেড়েছিল, তৃণমূলের ঝান্ডা সরিয়ে বোধহয় বিজেপিতে নাম লেখাবেন মমতার দলের বহু পুরনো সৈনিক! যদিও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত বারাসাতের সংসদের তরফে এমন কোনও পদক্ষেপ আসেনি।

Click here to Read More
Previous Article
১৪ বছর ধরে বাড়ি দখল, মালিককে হুমকি ও শ্লীলতাহানি! গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ
Next Article
সকাল ১০টার মধ্যে অফিসে না ঢুকলে… রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা নবান্নর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment