indiahood
indiahood

রয়েছে ১০০ কোটিরও বেশি সম্পত্তি, চেনেন প্রশান্ত কিশোরের স্ত্রী জাহ্নবী দাসকে?,

4 days ago

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে রাজনৈতিক মহলে সবথেকে বেশি চর্চিত নাম হল প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কারণ সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের ছেড়ে যাওয়া বাঁকিপুর বিধানসভা আসনে উপনির্বাচনে প্রায় ১৯ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। আর এই জয়ের গল্প যখন চারিদিকে বেশ হাইলাইটেড হয়েছে ঠিক সেই সময় উপনির্বাচনের সরকারি নথিতেই প্রকাশ পেল আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, প্রশান্ত কিশোরের চেয়েও নাকি ধনী তাঁর ডাক্তার স্ত্রী জাহ্নবী দাস (Jahnavi Das)। প্রায় ১০০ কোটিও বেশি বিশাল সাম্রাজ্য রয়েছে তাঁর।

১০০ কোটিরও বেশি সম্পত্তি পিকের স্ত্রীর

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া নথিতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরের চিকিৎসক স্ত্রী জাহ্নবী দাসের বিপুল সম্পত্তি রয়েছে। স্বামী প্রশান্ত কিশোর যতই লাইমলাইটে থাকুক না কেন ওনার স্ত্রী তাঁর সম্পূর্ণ উল্টো। বরাবরই নিজেকে চিকিৎসা ও জনস্বাস্থ্য বিভাগে নিজেকে ব্যস্ত করে রেখেছেন। বর্তমানে নতুন দিল্লির বিখ্যাত ‘ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল’-এর ‘স্পেশাল প্রজেক্টস’-এর সিনিয়র অ্যাডভাইজার পদে কর্মরত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাহ্নবীরও স্থাবর-অস্থাবর মিলিয়ে ১০১ কোটি ৯৩ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। অস্থাবর সম্পত্তি রয়েছে প্রায় ৮৯.৫১ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ রয়েছে প্রায় ১২.৪২ কোটি টাকা।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে ১ কোটিরও বেশি

এদিকে প্রশান্ত কিশোরের মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ৯৬ কোটি টাকা। অর্থাৎ, বোঝাই যাচ্ছে স্বামীকে ছাড়িয়ে আর্থিক দিক দিয়ে অনেক এগিয়ে স্ত্রী ডঃ জাহ্নবী দাস। ব্যাঙ্কে পিকের পাঁচটি ফিক্সড ডিপোজিট রয়েছে এবং স্ত্রী জাহ্নবীর রয়েছে চারটি। অন্যদিকে শেয়ারবাজারে ৬৩ লক্ষ টাকার লগ্নি রয়েছে প্রশান্ত কিশোরের এবং জাহ্নবীর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে ১ কোটি টাকারও বেশি। রাজনৈতিক মহলে সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে যে জাহ্নবী এবং প্রশান্ত কিশোর দুজন আলাদা বিভাগের হয়েও কীভাবে আলাপ পরিচয় হল? আসলে প্রশান্ত কিশোর রাজনৈতিক পরামর্শক হিসেবে আত্মপ্রকাশ করার আগে দীর্ঘদিন জনস্বাস্থ্য প্রশাসনে কাজ করেছেন। আর সেখান থেকেই পরিচয় হয় দুজনের।

আরও পড়ুন: বিগ ব্রেকিং! জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা, হাই অ্যালার্ট জম্মু-কাশ্মীরে

স্বামীর রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু থেকেই কোনো আগ্রহ ছিল না জাহ্নবীর। তবে বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’র জয়কে নিয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমরা সবাই খুব, খুব আনন্দিত। এই বিশাল জয়ের জন্য আমি সর্বশক্তিমান মা কামাখ্যা, বাঁকিপুর ও সমগ্র বিহারের মানুষ এবং তাঁর দল- ‘জন সুরজ’ টিমের প্রতিটি সদস্যকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই।” স্বামীর এই জয় নিয়ে তিনি বেশ আশাবাদী ছিলেন। এই প্রসঙ্গে জাহ্নবী জানান, “আমি শুনেছিলাম বাঁকিপুরের মানুষ নিশ্চিতভাবেই পরিবর্তন চান, তাই এই জয়।”

Click here to Read More
Previous Article
প্রতিটি রেশন কার্ডে মিলবে ৭ কেজি করে চাল! বড়সড় পরিকল্পনা কেন্দ্রের! | 7 Kg Rice For AAY Ration Card
Next Article
বৃহস্পতিতে দক্ষিণে বাড়বে দুর্যোগ, ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment