indiahood
indiahood

সাগরদিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত ‘দেহ উদ্ধার, গলায় প্যাঁচানো লতা! রাজনৈতিক খুনের অভিযোগে উত্তপ্ত এলাকা

5 days ago

মুর্শিদাবাদের সাগরদিঘি থানার মনিগ্রাম বটতলা এলাকার একটি জঙ্গল থেকে এক সক্রিয় বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নিহতের নাম লোকেশ রাজমল্ল (২৩)। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে জঙ্গল থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়; নিহতের গলায় গাছের লতা প্যাঁচানো অবস্থায় ছিল। ঘটনাটিকে পরিকল্পিত খুন বলে দাবি করে স্থানীয় বিজেপি নেতৃত্ব কাঠগড়ায় তুলেছে শাসকদলকে। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।