indiahood
indiahood

সাগরে ফের জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

11 hours ago

সহেলি মিত্র, কলকাতাঃ ফের সাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত। যে কারণে নতুন করে বাংলায় ব্যাপক দুর্যোগের পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রীতিমতো আকাশ কাঁপানো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের কারণে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় থাকায় রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বজায় রয়েছে। আপডেট অনুযায়ী, গত সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় রেকর্ড বৃষ্টিপাতের পর আগামী দুই সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ জুড়ে ফের বৃষ্টির আবহ বজায় থাকবে। চলুন আবহাওয়া সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

নতুন করে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। আজ থেকে জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুলেটিন অনুযায়ী, শনিবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া হুগলী, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বর্তমান আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, মৌসুমি অক্ষরেখাটি অমৃতসর, মুজফফরনগর, কানপুর, উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থিত নিম্নচাও এলাকার কেন্দ্র, ডালটনগঞ্জ, দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এছাড়া উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকায় অবস্থিত ১.৫ কিমি উচ্চতায় গড় সমুদ্রপৃষ্ঠ ঠেলে ওপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদের ওপর একটি ওপরের বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, শনিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও বৃষ্টিপাত চলবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

রবিবার অর্থাৎ ছুটির দিনেও বাংলাজুড়ে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, ভারী বৃষ্টির ভ্রূকুটি রুয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Click here to Read More
Previous Article
হঠাৎ হাসপাতালে ভর্তি করা হল বিমান বসুকে, কী হয়েছে বাম নেতার?
Next Article
হাসপাতাল আয়ুষ্মান কার্ডে পরিষেবা না দিলে অভিযোগ জানান এভাবে, অ্যাকশন নেবে সরকার

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment