indiahood
indiahood

“শান্তিতে ঘুমালাম…” আন্দোলন জয়ের পর খুশিতে আত্মহারা হয়ে বার্তা অভিজিতের

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে ককরোচদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এমনকি তাঁর জায়গায় বসেছেন প্রহ্লাদ জোশি। তবে দাবি মেনে নেওয়ায় দিল্লির যন্তরমন্তর থেকে আন্দোলন প্রত্যাহার করেছে অভিজিৎ দীপকেরা (Abhijeet Dipke)। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বিশ্রামের সুযোগ পেয়েছে আরশোলার দল। এমনকি গতকালই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অভিজিতের মুখে শোনা গিয়েছিল, “এই কৃতিত্ব আমার নয়। আন্দোলনকারী পড়ুয়াদের।” এবার ভিডিও বার্তায় নিশ্চিন্তে ঘুমানোর কথা বললেন সিজেপি প্রধান।

ভিডিও বার্তা প্রকাশ অভিজিৎ দীপকের

দীর্ঘ ৩৭ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিল ককরোচ জনতা পার্টি। তাদের হয়ে অনশনে বসেছিলেন লাদাখের শিক্ষাবিদ তথা বিজ্ঞানী সোনম ওয়াংচুক। এমনকি অভিজিৎ নিজেও বসেন অনশনে। তবে দীর্ঘ লড়াইয়ের পর তাদের দাবি মেনে নেয় কেন্দ্র সরকার, এবং শিক্ষা মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। এদিকে আজ ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, “সবাইকে শুভ সকাল। খুব ভালো ফিলিং হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত কী করতে হবে কিংবা কী ঘটতে চলেছে তা নিয়ে চিন্তা না করেই নিজের শোবার ঘরে নিশ্চিন্তে ঘুম ভাঙল। এটি শুধুমাত্র সূচনা। ককরোচ জনতা পার্টির এখনও পথ চলা বাকি।”

না উল্লেখ করলেই নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রেক্ষিতেই অভিজিৎ দীপকে রাতারাতি ককরোচ জনতা পার্টি নামে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট খোলে। এমনকি কয়েকদিনের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যুক্ত হয় ককরোচদের সাথে। এমনকি তাদের এক্স হ্যান্ডেল ব্যান পর্যন্ত করে দেওয়া হয়। তবে এ বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, সেই মুহূর্তে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি। তাদের হয়েই অনশনে বসেন সোনম ওয়াংচুক। দীর্ঘ ২৭ দিন পর অনশন ভাঙেন তিনি।

আরও পড়ুন: কলকাতায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতার ১৪, রয়েছে তৃণমূল যোগ, ‘কেউই পড়ুয়া নয়’ দাবি পুলিশের

এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগেই আশ্বাস মিলেছিল, যে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে। এমনকি গতকাল বিকালে তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীদের। কিন্তু তার আগেই ধর্মেন্দ্র প্রধান গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এমনকি প্রধানমন্ত্রী নিয়মমাফিক সেই চিঠি রাষ্ট্রপতিকে পাঠালে তিনি তা গ্রহণ করেন। পাশাপাশি রাতেই মন্ত্রিসভার বৈঠকের পর নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ জোশিকে।

Click here to Read More
Previous Article
জিম্বাবুয়ে সিরিজ জিতে T20 ক্রিকেটে শীর্ষস্থান ফিরে পেল ভারত
Next Article
ধর্মেন্দ্র প্রধানের থেকে কম, বর্তমান শিক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশীর শিক্ষাগত যোগ্যতা কতটা জানেন?

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment