indiahood
indiahood

সব মামলার তদন্ত করবে SIT, এবার দেবরাজ ঘনিষ্ঠদের তলব

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইচ্ছে মতো তোলাবাজি, জোর করে লোকের জমি দখল সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের (Trinamool Congress) দাপুটে নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কাছের লোক ছিলেন দেবরাজ। কালো টাকা সাদা করা থেকে শুরু করে অবৈধভাবে অন্যের সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতো অন্তত 10টি অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। যার অন্তত আটটিতেই দেবরাজের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। এবার সেই সব মামলাতেই তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিট।

তলব করা হচ্ছে দেবরাজ ঘনিষ্ঠদের

তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় তদন্ত শুরু করতেই বিধাননগরের কাউন্সিলরের ঘনিষ্ঠদের তলব করতে শুরু করেছে রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, ইতিমধ্যেই দেবরাজের ঘনিষ্ঠ বিধাননগর পুরো নিগমের 6 জন প্রাক্তন কাউন্সিলরকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও নোটিস পেয়েছেন দেবরাজের এক সময়কার ছায়াসঙ্গীও। যদিও শোনা যাচ্ছে, তাঁরা প্রত্যেকেই সিটের হাজিরা এড়িয়েছেন।

তদন্তকারীদের অনুমান, দেবরাজের বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে তার ভিত্তিতে তদন্ত করতে করতেই আরও বিস্ফোরক সব তথ্য উঠে আসতে পারে! তবে তার আগে তদন্তের স্বার্থে দেবরাজ ঘনিষ্ঠদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আপাতত সেদিকেই মন দিয়েছে তদন্তকারী দলটি।

অবশ্যই পড়ুন: রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লাখ টাকা করে অনুদান ঘোষণা নবান্নের!

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের আগেই রাজারহাট গোপালপুরের বর্তমান বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একেবারে চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন, এক বছরের মধ্যে গ্রেফতার হবেন দেবরাজ চক্রবর্তী। সেটা না হলে তাঁর নামে অন্তত দু-চারশো কুকুর পোশার দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা।

Click here to Read More
Previous Article
শিক্ষা থেকে স্বাস্থ্য, চা শ্রমিকদের জন্য ৩১৩ কোটি টাকা বরাদ্দ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম Rejected! ফের বাড়ি বাড়ি যাবে আধিকারিকরা, বড় খবর

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment