indiahood
indiahood

সেলফ এনুমারেশনের উপর জোর, জনগণনার সাথে হবে একাধিক কাজ, জানালেন মুখ্যসচিব

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে শুরু হচ্ছে জনগণনার (Census) কাজ। আগামী আগস্ট থেকেই বাড়ি বাড়ি যাবেন আধিকারিকরা। তবে সেই সঙ্গে সেলফ এনুমারেশন সংক্রান্ত একাধিক কাজ চলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল। গতকাল জনগণনা সংক্রান্ত নবান্নে বিভিন্ন দফতরের সচিব, উচ্চপদস্থ আধিকারিক এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর সেখানেই নেওয়া হয় একগুচ্ছ সিদ্ধান্ত। স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকে রাজ্যজুড়ে সেলফ এনুমারেশন নিয়ে প্রচার শুরু হবে।

রাজ্য শুরু হচ্ছে জনগণনা

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসীদের পাশাপাশি সেন্সাসের ডিরেক্টর নিখিল পবল কল্যাণ। জনগণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্য সচিব জানিয়েছেন, হাউস ব্লক লিস্টিং এর জন্য পুরসভাগুলির পুরনো ওয়ার্ড নম্বরগুলির উপর ভিত্তি করেই জনগণনার কাজ হবে। তবে এবার সেলফ এনুমারেশন নিয়ে বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ সাধারণ মানুষ নিজেদের তথ্য নিজেরাই পোর্টালে আপলোড করতে পারবে। তবে যারা নিজেদের তথ্য দিতে পারবেন না, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আধিকারিকরা তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করবেন। এমনকি প্রচারের জন্য স্কুল-কলেজের পড়ুয়াদেরও অংশ নিতে বলা হয়েছে।

মুখ্য সচিব জানিয়েছেন, জনগণের কাজে পুরসভার আসন পুনর্বিন্যাস হলেও কোনও প্রভাব পড়বে না। পুরনো ওয়ার্ড নম্বর ধরেই চলবে কাজ। এমনকি প্রশাসনের স্পষ্ট নির্দেশ, এনুমারেটর এবং সুপারভাইজার হিসেবে যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হবেন তাদেরকে নিজস্ব এলাকাতেই ডিউটি দিতে হবে। এমনকি কোনওরকম হেনস্থার শিকার হলে পুলিশি সহায়তাও মিলবে। তবে যারা নিজেদের তথ্য নিজের আপলোড করতে পারবেন, তাদের জন্যই আলাদা পোর্টাল খোলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুন: টাইফয়েড আক্রান্ত ককরোচ প্রধান, আন্দোলন বন্ধ? বার্তা অভিজিৎ দীপকের

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, জনগণনা সঙ্গে রাজনীতির কোনও রকম সম্পর্ক থাকবে না। এমনকি এর সঙ্গে জাতপাতের সম্পর্কও নেই। আগামী ১ আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার কাজ চলবে রাজ্যজুড়ে। মার্চ মাসেই রিপোর্ট জমা দিতে হবে। সময়সীমার মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি জনগণনার ফলে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা আসবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেক্ষেত্রে আগস্টের প্রথম ১৫ দিন এনুমারেশনের কাজ চলবে। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি আধিকারিকরা গিয়ে সমীক্ষা করবেন। তাছাড়া নতুন যে ওয়েবসাইট চালু করা হয়েছে সেটি হল www.wetbengal.cencus.gov.in। এখানে সাধারণ মানুষ তাদের তথ্য আপলোড করতে পারবে।

Click here to Read More
Previous Article
টিম ইন্ডিয়ার হয়ে এবার বল করবেন বৈভব সূর্যবংশী? জানালেন খোদ বোলিং কোচ
Next Article
রক্তাক্ত হল সাংবাদিকরা! তীব্র ধিক্কার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment