indiahood
indiahood

শেয়ার বাজারে আধিপত্য! আবার ফ্রিতে শেয়ার দিচ্ছে LIC

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) আধিপত্য বজায় রাখতে ফের চমক দিল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation)। আবারও LIC তার শেয়ার হোল্ডারদের জন্য রেকর্ড পরিমাণ বোনাস শেয়ার ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, 2026 আর্থিক বছরের জন্য তারা বীমা পলিসিধারীদের 59,725 কোটি টাকার বোনাস শেয়ার দেবে। যা গত আর্থিক বছরের তুলনায় অন্তত 6 শতাংশ বেশি। আর এমন ঘোষণার পরই শেয়ার বাজারে একপ্রকার নিজের আধিপত্য বিস্তার করেছে ভারতের সরকারি বীমা সংস্থাটি।

ফ্রিতে শেয়ার দিচ্ছে LIC!

শুক্রবার, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিনিয়োগকারীদের 8,356 কোটি টাকারও বেশি অন্তর্বর্তীকালীন বোনাস দিয়েছে সংস্থাটি। যেখানে 2025 আর্থিক বছরে অন্তর্বর্তীকালীন বোনাসের পরিমাণটা ছিল 3,075.80 কোটি টাকা। এই বোনাস মূলত সেই সব বিনিয়োগকারীদের দেওয়া হয় যাঁদের পলিসি নির্দিষ্ট করা রয়েছে। এছাড়াও পলিসির মেয়াদ পূরণ হওয়ার পর বা গ্রাহকের মৃত্যু হলে এই বোনাস শেয়ার দেওয়া হয়ে থাকে।

বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে সরকারি বীমা সংস্থাটির আর্থিক মুনাফা ক্রমশ বেড়েই চলেছে। এক বছর আগে যেখানে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের মুনাফা ছিল 10,011 কোটি টাকা সেখানে আজকের দিনে অর্থাৎ 2026 আর্থিক বছরে সংস্থাটির ব্যবসা প্রায় 42 শতাংশ বেড়ে 14,179 কোটি টাকায় দাঁড়িয়েছে। মূলত এইসব কারণেই এবার শেয়ার বাজারে একেবারে চমক দিল LIC। নতুন করে বিনিয়োগকারীদের প্রায় 60 হাজার কোটি টাকার বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করে দিল তারা।

অবশ্যই পড়ুন: হারের পর হার, এই তিন প্লেয়ারকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেবে BCCI!

প্রসঙ্গত, শেষবারের মতো গত শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ারের দাম 0.44 শতাংশ কমে 430 টাকা 15 পয়সায় দাঁড়িয়েছিল। সরকারি বীমা সংস্থাটির শেয়ারের দাম গত এক বছরে 9 শতাংশ কমেছে। তবে যেসব বিনিয়োগকারীরা তিন বছর আগে এই শেয়ারে বিনিয়োগ করেছিলেন তাঁরা প্রায় 36 শতাংশ রিটার্ন পেয়েছেন। আগামীতে এই সংস্থার শেয়ারের দাম বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা.

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে নিরাপত্তাহীনতার অভিযোগ, পুলিশের দ্বারস্থ ICDS কর্মীরা
Next Article
তৈরি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment