indiahood
indiahood

শিয়ালদা স্টেশনে বসবে বিশেষ স্মারক, মনে করাবে ৮০ বছরের যন্ত্রণা

2 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আর হাতেগোনা কয়েকটা দিন। তারপরেই ৮০ তম স্বাধীনতা দিবস। তবে এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এমনকি প্রত্যেকটি স্কুলে এই বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। তবে এবার ভারতের স্বাধীনতা অর্থাৎ দেশভাগে সর্বস্ব হারানো মানুষদের স্মরণ করতে শিয়ালদা (Sealdah) স্টেশন চত্বরে একটি বিশেষ স্মারক মূর্তি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এমনকি আগামী নভেম্বরের মধ্যেই তা তৈরি হবে বলে খবর।

শিয়ালদা স্টেশনে বসবে বিশেষ স্মারক মূর্তি

গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, বাংলার রাজধানীর এই ঐতিহাসিক স্টেশন প্রাঙ্গণে ওই স্মারক মূর্তি স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করেছে ভারতীয় রেল। আগামী নভেম্বরের মধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এই নির্মাণকাজ শেষ হবে। এমনকি ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করা হবে, সেই উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া দেশজুড়ে এবারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে বলেও সূত্রের খবর।

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে যে শিয়ালদা স্টেশনে এই স্মারকটি ঠিক কীরকম হবে। আসলে এই প্রশ্নের উত্তরে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্তকলা কেন্দ্রের সদস্য সচ্চিদানন্দ জোশি জানান, এটি একটি বিমূর্ত ভাস্কর্য হিসাবে নির্মিত হতে চলেছে। লক্ষ লক্ষ মানুষকে দেশভাগের সেই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। এই মূর্তির মাধ্যমে তা পরিস্ফুটিত হয়ে উঠবে। আর এই স্মারকটি যেহেতু কলকাতায় নির্মিত হচ্ছে, সেই কারণে বাংলার মানুষ এবং সেই সময়কার পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের প্রতি এটি শ্রদ্ধা নিবেদন করবে। কারণ, দেশভাগের জেরে তখন হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছিল।

আরও পড়ুন: বিধানসভায় বলতে না দেওয়ার অভিযোগ, কুণাল ঘোষের মামলা খারিজ করল হাইকোর্ট

তাঁর আরও সংযোজন, বিগত বহু বছর ধরে ১৪ আগস্ট দিনটিকে স্মৃতি দিবস হিসাবে পালন করা হচ্ছে। এমনকি এই বছরও পাঞ্জাবের অমৃতসরে এবং কলকাতায় বিরাট কর্মসূচির আয়োজন করা হচ্ছে। না উল্লেখ করলেই নয়, তৎকালীন ১৯৪৭ সালে পাঞ্জাব প্রদেশ বিভক্ত হয়ে তৈরি হয় এখনকার পাকিস্তান বা তৎকালীন পশ্চিম পাকিস্তান। অন্যদিকে বাংলা ভাগ হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়, যা আজ স্বাধীন বাংলাদেশ হিসাবে পরিচিত। তবে সেই দেশভাগের প্রাণ গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের। তাঁদের স্মরণ জানাতেই শিয়ালদা স্টেশনে এই উদ্যোগ।

Click here to Read More
Previous Article
আরও সহজ নদিয়া থেকে উত্তরবঙ্গ যাওয়া, শুরু হল চাকদা-শিলিগুড়ির বাস, জানুন সময় ও রুট
Next Article
১৫ আগস্টের মধ্যে এই কাজ না করলে গ্যাসের দাম বাড়বে ৩ গুণ? জানুন | EKYC Must For Seamless Gas Service

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment