indiahood
indiahood

শিয়ালদহ-বারাসাত রুটে ছুটল নতুন AC লোকাল, জানুন ট্রেনটির সময় ও ভাড়া

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোষণা হয়েছিল আগেই। অবশেষে শিয়ালদহ থেকে বারাসাত রুটে গড়াল নতুন এসি লোকালের (Sealdah-Barasat AC Local) চাকা। সোমবার অর্থাৎ 6 জুলাই প্রথমবারের মতো শিয়ালদহ-বারাসাত লাইনে নতুন এসি লোকালে সফর করলেন যাত্রীরা। দীর্ঘ সময় পর এসি লোকাল পেয়ে উচ্ছ্বসিত বারাসাতের বাসিন্দারা। যার প্রমাণ মিলল প্রথম দিনই। বৃষ্টির মধ্যেই এসি লোকালে একেবারে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেল যাত্রীদের।

জেনে নিন বারাসাত এসি লোকালের খুঁটিনাটি তথ্য

বারাসাত থেকে শিয়ালদহ পর্যন্ত যে নতুন এসি লোকালটি চালু হয়েছে সেটি প্রত্যেকদিন সকাল 10টা 33 মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে বারাসাতে পৌঁছবে। আবার একইভাবে ওই ট্রেন ফিরতি পথে বারাসাত থেকে সকাল 11টা 29 মিনিটে ছেড়ে শিয়ালদহ স্টেশনে যাবে। আর এই এক ঘন্টার যাত্রায় শিয়ালদহ থেকে বারাসাত পর্যন্ত পৌঁছতে এসি লোকালের ভাড়া মাত্র 60 টাকা ধার্য করা হয়েছে।

বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে বারাসাতের নিত্যযাত্রী সহ হাসনাবাদ শাখার একটা বড় অংশের যাত্রী একটু আরামদায়ক যাত্রার জন্য এসি লোকালের দাবি করে আসছিলেন। রাজ্যে পালাবদল হতেই শেষমেষ শিয়ালদহ থেকে বারাসাত এসি লোকালের দাবিতে সিলমোহর দিয়েছে রেল। এর ফলে কলকাতাগামী যাত্রীদের পাশাপাশি হাসনাবাদ, বসিরহাট থেকে আসা যাত্রীরা উপকৃত হবেন।

অবশ্যই পড়ুন: ‘ধর্ষণের বিচার হবেই, পাশাপাশি রেল লাইন উপড়ে ফেলা অতৃপ্ত আত্মাদেরও ভুগতে হবে’

প্রসঙ্গত, বারাসাত থেকে সদ্য চালু হওয়া এসি লোকালটি বারাসাতের পর মধ্যমগ্রাম, বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন এবং বিধাননগর হয়ে শিয়ালদহে পৌঁছচ্ছে। সোমবার, প্রথম দিন বারাসাত থেকে এই ট্রেনের উদ্বোধনে হাজির ছিলেন রেলের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে বারাসাতের নবনির্বাচিত বিধায়ক শংকর চট্টোপাধ্যায়।

Click here to Read More
Previous Article
বারাইপুর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল তৃণমূল নেত্রী মমতার
Next Article
Application Reject হলেও পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডার! | Annapurna Yojana New Announcement

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment