indiahood
indiahood

স্কুলের পাঠ্যবইয়ে যুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তন হতেই বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যুক্ত থাকবে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ইতিহাস। আজ, ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউসনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগামী শিক্ষাবর্ষ থেকে শ্যামাপ্রসাদের ভূমিকা সিলেবাসে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন।

পাঠ্যপুস্তকে যুক্ত হবে শ্যামাপ্রসাদের ইতিহাস

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাজ্যের পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যপুস্তকে মূলত যে বিষয়গুলি স্থান পাবে তা হল, পশ্চিমবঙ্গ সৃষ্টিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকা ও রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা এবং আইনসভায় দেওয়া তাঁর কালজয়ী বক্তব্যসমূহ এবং স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে দেশের শিল্পায়নে তাঁর অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ হিসেবে শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা সবটাই ইতিহাসের পাতায় জুড়তে চলেছে।” মুখ্যমন্ত্রীর মতে, বর্তমান ও আগামী প্রজন্মের কাছে এই ইতিহাস নিয়মিত চর্চায় থাকা উচিত।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা শুভেন্দুর

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ সবারই আরাধ্য দেবী ছিলেন ‘ভারত মাতা’। নতুন প্রজন্মের মধ্যে এই জাতীয়তাবোধের বিকাশ ঘটাতে বিদ্যালয়ের ১,০০০ জন ছাত্র-ছাত্রীর জন্য ভগিনী নিবেদিতার লেখা বিখ্যাত ইংরেজি বই ‘দ্য মাস্টার এজ আই স হিম’ উপহার হিসেবে পাঠানো হবে। আজকের প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত সম্মান জ্ঞাপন হবে একটাই মন্ত্র। মনে রাখতে হবে- নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। বাংলার ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ পূজিত হবে।”

আরও পড়ুন: জুলাইতেই অশোকনগরে শুরু হতে পারে তেল উত্তোলন, কোমর বাঁধল ONGC

প্রসঙ্গত, শ্যামাপ্রসাদের এই ১২৫তম জন্মবর্ষকে স্বর্ণাক্ষরে লিখে রাখতে আজ, সোমবার বিকেল ৩টের সময় একযোগে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভাগুলিতে সরকারি ও বেসরকারি স্তরে এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির ‘ভূমিপূজন’ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। পাশাপাশি মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।

Click here to Read More
Previous Article
‘১৪০ কোটির দেশ ভারত ইজরায়েলের বন্ধু’ আমেরিকার মন্তব্যে সাফ জবাব নেতানিয়াহুর
Next Article
বাংলায় বাড়ছে নিম্নচাপের দাপট! কবে, কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ? আবহাওয়ার আপডেট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment