indiahood
indiahood

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিবারও ভবানীভবনে ছুটলেন সুমিত, চলছে জিজ্ঞাসাবাদ

13 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, টানা 10 ঘন্টা ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়কে (Sumit Roy) জিজ্ঞাসাবাদ করেছিল CID। সেই জিজ্ঞাসাবাদের পরেও টানা দ্বিতীয় দিন অর্থাৎ রবিবারও তৃণমূল সাংসদের PA-কে হাজির হতে দেখা গেল ভবানীভবনে। এদিনও শালবনির জমি দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে তাঁকে তলব করেছেন তদন্তকারীরা। সেই মতোই, সকাল 10 টার কিছু সময় আগে CID দপ্তরে হাজির হয়ে যান সুমিত।

ফের সুমিতকে জিজ্ঞাসাবাদ শুরু করল CID

এর আগে পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় তৃণমূল সংসদের আপ্ত সহায়কের বাড়িতে হাজির হয়েছিলেন CID আধিকারিকরা। সেদিন, একেবারে গ্রেফতারি পরোয়ানা এবং নোটিস নিয়ে সুমিতের বেহালার বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। আর তার পর পরই গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টের কাছে আগাম জামিনের আবেদন চেয়ে মামলা করেন অভিষেকের PA।

মামলার পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়ে দিয়েছিল, এখনই জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা যাবে না সুমিত রায়কে। এমনকি তলব করার ক্ষেত্রেও শর্ত বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। তবে সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতোই, শনিবার নির্ধারিত সময়ের আগেই ভবানীভবনে পৌঁছে যান তিনি।

অবশ্যই পড়ুন: মহারাষ্ট্রের নাসিকে জোড়া ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নামলেন স্থানীয়রা

জানা গিয়েছে, গতকাল সকাল থেকে টানা 10 ঘন্টা সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এরপর সেখান থেকে বেরিয়ে সোজা অভিষেকের কালীঘাটের বাড়িতে ছুটে যান তিনি। সূত্রের খবর, শনিবার রাতেই সুমিতকে রবিবার পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস দেয় CID। সেই মতোই, এদিন সকাল সকাল ভবানীভবনে হাজির হওয়ার পর বর্তমানে অভিষেকের PA-কে জিজ্ঞাসাবাদ করছেন CID অফিসাররা।

Click here to Read More
Previous Article
মহারাষ্ট্রের নাসিকে জোড়া ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নামলেন স্থানীয়রা
Next Article
বিজেপি ছাড়ছেন ফুলবাড়ির সংখ্যালঘু নেতা মতিউর রহমান? করলেন বড় ঘোষণা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment