indiahood
indiahood

সোনার ব্যবসায় প্রবেশ করতেই লাফ দিল এই সংস্থার শেয়ারের দাম, বাড়বে আরও!

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোনার (Gold) ব্যবসা একেবারে ঝড়ের গতিতে বাড়ছে ভারতে (India)। বিশেষ করে গোল্ড লোনের ব্যবসায় মালামাল হয়ে গিয়েছে সংস্থাগুলি। এবার সেই ব্যবসায় পা বাড়াল ভারতের জনপ্রিয় শিল্প গোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) মালিকানাধীন সংস্থা আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড। আজ অর্থাৎ বৃহস্পতিবার, সংস্থাটি ঘোষণা করেছে তারা গোল্ড লোনের ব্যবসা শুরু করছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই এক ধাক্কায় সংস্থাটির শেয়ারের (Stock Market) দাম বেশ খানিকটা বাড়ল।

এই কোম্পানিতে বিনিয়োগ করলে লাভ হবে বিনিয়োগকারীর!

আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড জানিয়েছে, তারা আমি তিন বছরের মধ্যে গোটা দেশজুড়ে 1000টি গোল্ড বন্ড শাখা খুলবে। সংস্থাটির পরিকল্পনা, 2027 সালের মার্চ মাসের মধ্যে প্রথম ধাপে অন্তত 300টি শাখা খুলতে চাইছে এই কোম্পানি। যেসব বাজারে গোল্ড লোনের চাহিদা অত্যাধিক সেই সব জায়গায় খোলা হবে এই শাখাগুলি। সংস্থাটি ফাইলিং করার সময় জানিয়েছে, গ্রাহকরা ইচ্ছেমতো নিজেদের খাঁটি সোনা বন্ধক রেখে লোন নিতে পারবেন। এই ঋণ পরিষেবায় গ্রাহকদের যাতে সমস্যা না হয় সেদিকটাও মাথায় রাখবে সংস্থাটি।

বলাই বাহুল্য, এই সংস্থাটি গোল্ড লোন বিজনেসে যুক্ত হতে চলেছে এই খবর প্রকাশ্যে আসার পরই কোম্পানিটির শেয়ারের দাম একেবারে তরতরিয়ে বেড়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার, আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের শেয়ারের দাম এক ধাক্কায় 3.08 শতাংশ বেড়ে 408 টাকা 20 পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ একদিনে 12 টাকা 12 পয়সা বেড়েছে একটি শেয়ারের দাম।

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে ৮% ইন্টারেস্ট, বেসরকারি-সরকারি ব্যাংকে কোথায় কত সুদের হার?

এদিকে গোল্ড লোন বিজনেসে সংস্থাটি প্রবেশ করছে এমন খবরের পরই তাদের শেয়ারের দাম বৃদ্ধি পেতেই একপ্রকার ঝাঁপিয়ে পড়েছেন বিশেষজ্ঞরা! বিশেষজ্ঞ মহলের কেউ কেউ মনে করছেন, আদিত্য বিড়লা গ্রুপের এই সংস্থা তাদের গোল্ড লোন বিজনেসে মুনাফা অর্জনের সাথে সাথে শেয়ার বাজারেও ঝড় তুলবে! এই কোম্পানির শেয়ার থেকে আগামী দিনে মোটা টাকা আয় হতে পারে বিনিয়োগকারীদের, এমনটাই দাবি বিশেষজ্ঞদের একাংশের।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
নর্থইস্টকে গুঁড়িয়ে জয়, ডুরান্ড ফাইনালে মোহনবাগানের পথের কাঁটা ইস্টবেঙ্গল

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment