indiahood
indiahood

শ্রীলঙ্কা সফরেই শেষ সুযোগ, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই ৩ ক্রিকেটার!

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলেন ক্রিকেটে ভারতের (Team India) অবস্থা যে খুব একটা ভাল নয়, সেটা একপ্রকার ধ্রুব সত্য। তবুও প্রধান কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে ধীরে ধীরে টেস্টে ছন্দে ফেরার চেষ্টা করছে টিম ইন্ডিয়া। আগামী, 15 আগস্ট থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই সেই সিরিজের দল ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিটি। সেই দলে প্রত্যাবর্তন হয়েছে বেশ কয়েকজন প্লেয়ারের। তবে মনে করা হচ্ছে, শ্রীলঙ্কা সফরে ব্যর্থ হলে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন 3 ক্রিকেটার। কারা তাঁরা?

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই 3 তারকা

কুলদীপ যাদব

বর্তমানে ভারতীয় দলে গুরুত্ব কমেছে কুলদীপ যাদবের। টি-টোয়েন্টি দল থেকে আগেই বাদ পড়েছেন তিনি। একদিনের দলেও সেভাবে জায়গা দেওয়া হচ্ছে না এই প্লেয়ারকে। তবে শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হয়েছে তাঁর। অনেকেই মনে করছেন, এটা কুলদীপের জন্য একটা বড় পরীক্ষা। আসলে ভারতের টেস্ট দলে ইতিমধ্যেই রয়েছেন দুই দাপুটে স্পিনার রবীন্দ্র জাদেজা ও মানব সুথার। কাজেই টেস্ট দলে নিজের জায়গা ধরে রাখতে হলে শ্রীলঙ্কা সফরে উইকেট তুলতে হবে তাঁকে। অন্যথায় বাদ পড়বেন টিম ইন্ডিয়া থেকে।

প্রসিদ্ধ কৃষ্ণা

শেষবারের মতো আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে তিনটি উইকেট তুলেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। আজ পর্যন্ত মোট সাতটি টেস্ট খেলে 25টি উইকেট তুলেছেন এই খেলোয়াড়। রেকর্ড খুব একটা আহামরি না হওয়ায় চাপে রয়েছেন তিনিও। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেকে প্রমাণ করতে না পারলে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন এই তারকা পেসার, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

অবশ্যই পড়ুন: অল্পের জন্য হাতছাড়া সোনার পদক, কমনওয়েলথে রূপো জিতলেন ভারতীয় সেনা কর্মী

সারাংশ জৈন

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন নতুন বোলিং অলরাউন্ডার সারাংশ জৈন। মূলত ওয়াশিংটন সুন্দরের বদলি হিসেবে তাঁকে জায়গা দেওয়া হয়েছে। তবে মনে করা হচ্ছে, সুযোগ পেয়েই যদি শ্রীলঙ্কা সিরিজে নিজেকে প্রমাণ করতে না পারেন সে ক্ষেত্রে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে হবে এই খেলোয়াড়কে! 

Click here to Read More
Previous Article
বিজেপি-ত্যাগ করলেন বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্র শেহজ়াদ
Next Article
‘অপদার্থ’! বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে নজিরবিহীন আক্রমণ কর্মীদের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment