indiahood
indiahood

সরকারের এক চালেই বাড়ল দাম, মন্দার শেয়ার বাজারে পকেট ভারতে পারে এই দুই স্টক

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ভারতীয় শেয়ার বাজারে (Stock Market) ব্যাপক পতন সত্ত্বেও মাথা তুলে দাঁড়িয়েছে দুটি ভারতীয় সংস্থার শেয়ার। যদিও এর নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের এক বড় সিদ্ধান্ত। আসলে ভারত সরকার চিন, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব এবং তাইওয়ানের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। আর তারপরই বুধবার শেয়ার বাজারের ব্যাপক দুর্দশার মধ্যেও বাড়ল ভারতীয় সংস্থা বালাজি অ্যামাইনস এবং অ্যালকাইল অ্যামাইনসের শেয়ারের দাম।

ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন এই দুই শেয়ারে!

ভারত সরকারের এক সিদ্ধান্তেই বুধবার, বালাজির শেয়ারের দাম 11.5 শতাংশ বেড়ে এক ধাক্কায় 2,305 টাকা 40 পয়সায় দাঁড়িয়েছে। এর ফলে এই শেয়ার BSE তে স্মলক্যাপ সূচকের অন্যতম শীর্ষ লাভদায়ী শেয়ার হয়ে উঠেছে। চলতি বছর আজ পর্যন্ত এই শেয়ার থেকে বিনিয়োগকারীরা 105 শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন। এর ফলে সংস্থার মূলধন প্রায় 7,400 কোটি টাকায় দাঁড়িয়েছে।

অন্যদিকে বুধবার সকাল সকাল অ্যালকাইল অ্যামাইনসের শেয়ারের দাম এক ধাক্কায় 8 শতাংশ বেড়ে 1939 টাকা 70 পয়সায় ট্রেড করে। এ বছর আজ পর্যন্ত এই সংস্থার শেয়ার থেকে মোট 19 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তাতে সংস্থাটির মূলধন প্রায় 10 হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞ মহল বলছে, ভারতের এই দুই সংস্থার শেয়ার ভবিষ্যতে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিতে পারে।

অবশ্যই পড়ুন: করাচী যাওয়ার পথে উধাও পাকিস্তানের বিমান! হাইজ্যাক নাকি অন্যকিছু?

বিশেষজ্ঞরা বলছেন, ভারত যে শুল্কের প্রস্তাব করেছে তা যদি কার্যকর হয়ে যায় তবে বালাজি সহ মোট দুই সংস্থার শেয়ারের দামে বড়সড় উত্থান দেখা যেতে পারে। তাতে মোটা টাকা লাভ হবে বিনিয়োগকারীদের। শুধু তাই নয়, ভবিষ্যতে অ্যামাইন এবং বিশেষ রাসায়নিক খাতের কথা ভেবে সরকার যদি আরও এমন সমগোত্রীয় সিদ্ধান্ত নেয় সে ক্ষেত্রে সংস্থা দুটি একেবারে মালামাল হয়ে যাবে সে কথা বলাই যায়!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
ফুটবল বিশ্বকাপের জন্য বাংলার স্কুলে পিছিয়ে গেল পরীক্ষা, নয়া রুটিন জারি
Next Article
সরকারের এক চালেই বাড়ল দাম, মন্দার শেয়ার বাজারে পকেট ভরাতে পারে এই দুই স্টক

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment