indiahood
indiahood

সরকারি হাসপাতালে বাচ্চার জন্ম হলে সোনার আংটি, ঘোষণা তামিলনাড়ু সরকারের

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনী প্রতিশ্রুতি মানতে এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের! জানা গিয়েছে, এবার সরকারি হাসপাতালে সন্তান হলেই নাকি মিলবে সোনার আংটি (Gold Ring Scheme)! ঘরে সন্তান এলে মুখ দেখে নানা জিনিস দেওয়ার চল রয়েছে দেশ জুড়ে। আর এবার সেই আবেগকে সম্মান জানিয়ে রাজ্যের নবজাতকদের সোনার আংটি উপহার দিতে চলেছে সরকার। প্রশাসনের এই পদক্ষেপে রীতিমত চোখ কপালে উঠল সকলের। তবে এই প্রকল্প চালু হতে চলেছে তামিলনাড়ুতে (Tamil Nadu)।

বিশেষ উদ্যোগ সরকারের

ক্ষমতায় আসার জন্য একাধিক রাজনৈতিক দল নানারকম প্রতিশ্রুতি দিয়েছিল। ঠিক তেমনই একাধিক তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ও একই পদক্ষেপ গ্রহণ করেছিল। যার মধ্যে অন্যতম ছিল নবজাতকদের সোনার আংটি দেওয়ার প্রতিশ্রুতি, আর এবার ক্ষমতায় এসে তিনি সেটাই কার্যকর করতে চলেছেন। আসলে তামিলনাড়ুর সংস্কৃতিতে নবজাতকের আগমনে মামার বাড়ি থেকে ‘থাইমামান সির’ বা বিশেষ উপহার দেওয়ার একটি ঐতিহ্যবাহী রেওয়াজ রয়েছে। আর তাই সেই আবেগকে সম্মান জানিয়ে রাজ্যের প্রতিটি নবজাতকের ‘মামার বাড়ি’র ভূমিকা পালন করতে চলেছে স্বয়ং সরকার।

কবে থেকে চালু হবে এই প্রকল্প?

জানা গিয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চালু হচ্ছে ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’ বা ‘সোনার আংটি প্রকল্প’। এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে দেওয়া হবে ১ গ্রামের একটি সোনার আংটি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৩,৬০০ টাকা। আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী বিজয় আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্প চালু করবেন বলে জানা গিয়েছে। তবে এই প্রকল্প গত ২২ জুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের জন্মদিন থেকেই কার্যকর হয়েছে। সূত্রের খবর, এই নতুন উদ্যোগের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

আরও পড়ুন: শিলিগুড়ি-মিরিক রুটে ফিরল স্বস্তি, মাত্র ৫ দিনেই দুধিয়ায় বিকল্প ব্রিজ গড়ল ভারতীয় সেনা

সূত্রের খবর, তামিলনাড়ুতে বছরে প্রায় ৭.৮ লাখ সন্তান জন্মায়, যার মধ্যে প্রায় ৫৩ শতাংশ প্রসব হয় সরকারি হাসপাতালে। এদিকে এই সন্তান প্রসব করতেই বেসরকারি হাসপাতালে গড় খরচ হয় প্রায় ৬৩,৪৭৩ টাকা, সেখানে সরকারি হাসপাতালে এই খরচ হয় মাত্র ১,৩৬৪ টাকায়। তাই সরকারের পক্ষ থেকে মাতৃত্বকে সম্মানিত করতে সোনা উপহার দেওয়া হচ্ছে। শুধু প্রথম সন্তান নয়, পরবর্তী সন্তানের ক্ষেত্রেও এটি প্রযোয্য হবে। তবে এর জন্য তামিলনাড়ুর বাসিন্দা হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়াও রেশন কার্ড, ভোটার আইডি, আধার কার্ড, শ্রম কল্যাণ বোর্ডের আইডি, পোস্ট অফিসের ঠিকানার প্রমাণপত্র ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে।

Click here to Read More
Previous Article
পাসপোর্ট নয় নাগরিকত্বের প্রমাণপত্র! কোন নথি দিয়ে প্রমাণ করবেন আপনি ভারতীয়?
Next Article
কাঁপবে শত্রুরা! নির্ভুল লক্ষ্যে আঘাত হানল DRDO-র তৈরি VSHORADS

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment