indiahood
indiahood

‘সরকারকে বিশ্বাস নেই’, সোনমকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর আর্জি মমতার

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০ দিনের অনশন ভেঙেছে লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। দিল্লি পুলিশের তৎপরতায় আজ অবশেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দিল্লি হাইকোর্টের নির্দেশ কার্যকর করার জন্যই ওয়াংচুককে আজ জোর জবরদস্তি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি সেখানেই তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এবার এ নিয়ে আপত্তি জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, অবিলম্বে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হোক।

কী বললেন মমতা?

আজ সকলেই সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার পরপরই সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে লেখেন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। তিনি শুধুমাত্র সংলাপ চেয়েছিলেন। অথচ সপ্তাহের পর সপ্তাহ ধরে তাঁর সেই আবেদনের প্রতি নীরবতা দেখা দিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ ভিন্ন মতের প্রতি নীরবতা নয়, বরং আলোচনা হওয়াই উচিত। অগণিত তরুণের কণ্ঠস্বরের মতো তাঁর কণ্ঠস্বরকে উপেক্ষা করা হচ্ছে।

তবে হাসপাতাল পরিবর্তনের দাবি তুলে তৃণমূল সুপ্রিমোর আরও সংযোজন, তাঁকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেওয়া দরকার। প্রয়োজন পড়লে নাগরিকরা নিজেরাই এই ব্য্যভার বহন করতে পারবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা যায়। শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন কর আলোচনার পথ বন্ধ করে নয়। যে সরকার ভিন্নমতকে গণতান্ত্রিক দায়বদ্ধতা হিসেবে না দেখে হুমকি হিসেবে গণ্য করে, তারা জবাবদিহিতা এড়িয়ে জনগণের আস্থা দাবি করতে পারে না।

আরও পড়ুন: শুরু হল আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি, অনলাইনে কীভাবে করবেন জেনে নিন

আসলে মমতা এই সরকারের উপর আস্থা রাখতে পারছেন না বলেই সোনম ওয়াংচুককে অবলম্বের বেসরকারি হাসপাতালে ভর্তির আবেদন জানিয়েছেন। যদিও তিনি নিজে ওয়াংচুকের সঙ্গে ধর্নারত অবস্থায় দেখা করে এসেছেন। এমনকি তৃণমূলের প্রতিনিধি দলও সেখানে গিয়েছিল। তবে তাঁর অনশন ভেঙে দিলেও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিজেই আবার আজ থেকে অনশনের ঘোষণা করেছেন।

Click here to Read More
Previous Article
এবার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে পানিহাটির রাস্তায় ঘোরালো পুলিশ
Next Article
শ্লীলতাহানি করত শ্বশুর, গোপনাঙ্গে ব্লেড চালাল পুত্রবধূ! দেখুন ভিডিও

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment