indiahood
indiahood

শুধু KKR নয়, হার্দিককে দলে নিতে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে এই ৪ দলও!

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই প্লেয়ারকে ট্রেড করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই খবর ছড়িয়ে পড়তেই এও শোনা গিয়েছিল, MI অলরাউন্ডার তথা অধিনায়ককে কিনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার সেই তালিকায় উঠে আসছে আরও কিছু নাম। সূত্র মারফত খবর, কলকাতা নাইট রাইডার্স ছাড়াও আরও 4টি দল হার্দিক পান্ডিয়াকে কিনতে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে।

KKR ছাড়াও এই 4 দলের নজরে হার্দিক!

কিছু রিপোর্ট অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স দলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক তথা তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির দল হার্দিককে সহ অধিনায়ক করার চিন্তাভাবনা করছে। এছাড়াও হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।

এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তথা তারকা অলরাউন্ডার হার্দিককে দলে নিতে আগ্রহী দিল্লি ক্যাপিটালসও। মনে করা হচ্ছে রাজধানীর দলটি হার্দিককে শিবিরে ভেড়াতে পারলে তাঁকে অধিনায়কের আসনে বসাবে। একই সাথে ভারতীয় অলরাউন্ডারকে দলে নিতে চায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সবটাই নির্ভর করবে মুম্বই ইন্ডিয়ান্স দলের পরবর্তী সিদ্ধান্তের উপর।

অবশ্যই পড়ুন: আগামী মরসুমে ভাগ্য বদলে যেতে পারে KKR স্টার ফিন অ্যালেনের, কীভাবে দেখুন

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেললেও ভারতীয় দল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন হার্দিক পান্ডিয়া। মূলত চোটের কারণেই জাতীয় দলে খেলা হচ্ছে না তাঁর। বিগত দিনগুলিতে একের পর এক টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে ভারতীয় তারকার। তাতে হতাশ পান্ডিয়ার ভক্তরাও।

Click here to Read More
Previous Article
‘বিজেপির ভয়ে সবাই চুপ!’
Next Article
পুর এলাকায় বাড়ি নির্মাণে গুনতে হবে অতিরিক্ত টাকা, সঙ্গে বাধ্যতামূলক থার্ড পার্টির ছাড়পত্র

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment