indiahood
indiahood

সুদিন ফিরছে ভারতীয় ফুটবলে, ISL ক্লাবগুলির সাথে বিরাট চুক্তি করে ফেলল AIFF

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড্ডায় পড়া ভারতীয় ফুটবলকে (Indian Football) ভাল অবস্থায় ফেরাতে বদ্ধপরিকর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। তবে বিগত দিনগুলিতে ফেডারেশনের সাথে একটা দীর্ঘ দ্বন্দ্ব লেগেই ছিল ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলির। যার ফলে ভারতীয় ফুটবলে সুদিনের আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন ভক্তরা। তবে এবার সেই দ্বন্দ্ব মিটতে চলেছে। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ISL ক্লাবগুলির সাথে একটি বাণিজ্যিক চুক্তি করে ফেলেছে তারা। শোনা যাচ্ছে, দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের প্রশাসনিক অধিকার ফেডারেশনের হাতে থাকলেও বাণিজ্যিক অধিকার পাচ্ছে ক্লাবগুলি।

ISL এর উন্নতিতে বিশেষ নজর ক্রীড়ামন্ত্রকের

ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কাটাতে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। প্রতিযোগিতাটির প্রশাসনিক এবং বাণিজ্যিক দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে যথেষ্ট দোলাচলে ছিল ক্লাবগুলি। এ নিয়ে বারবার ফেডারেশনের সাথে আলোচনায় বসলেও সুরাহা হয়নি। তবে এবার দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ নিয়ে আশার খবর শোনালো ফেডারেশন।

সদ্য ক্লাবগুলির সাথে একটি নতুন বাণিজ্যিক চুক্তিতে সই করে সাংবাদিক বৈঠকে ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা জানিয়ে দিলেন, এবার থেকে এই প্রতিযোগিতার প্রশাসনিক দায়িত্ব ফেডারেশনের হাতে থাকলেও গোটা টুর্নামেন্টের বাণিজ্যিক দায়িত্ব সামলাবে ক্লাবগুলি। ওই সাংবাদিক বৈঠকে ফেডারেশনের তরফে এও জানানো হয়, ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তৎপরতাতেই মিটলো সমস্যা। সরকার এই প্রতিযোগিতাকে এশিয়ার মধ্যে সেরা প্রতিযোগিতা হিসেবে তুলে ধরতে চায়।

এ প্রসঙ্গে ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, “ইন্ডিয়ান সুপার লিগের স্বার্থে আমাদের আপস করতে হয়েছে। ক্লাবগুলির কথা মেনে তাদের সাথে আমাদের একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে। এর ফলে ইন্ডিয়ান সুপার লিগের প্রশাসনিক দায়িত্ব আমরা সামলালেও বাণিজ্যিক দায়িত্ব থাকবে ক্লাবগুলির কাঁধে। এ প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রকের সাথেও কথা হয়েছে।”

অবশ্যই পড়ুন: জয়েন্ট এন্ট্রান্সে ইতিহাস! পূর্ণ সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আসন, উছ্বসিত মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় ফুটবল নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের ভবিষ্যৎ দেখতে পারছিলেন না ভক্তরা। তার অন্যতম কারণ ফেডারেশনের সাথে ক্লাবগুলির মতের অমিল। তাছাড়া FSDL এর পর বিনিয়োগকারীর অভাব তো ছিলই। তবে এবার সেসব সমস্যা মেটাতেই 10 বছরের পুরনো ক্লাবগুলির দাবি মেনে নিল ফেডারেশন। তাঁদের দাবি, “10 বছরের পুরনো ক্লাবগুলি একটা পক্ষ। আর আমাদের পক্ষ দর্শক। দর্শকদের ভাল ফুটবল উপহার দিতে, প্রতিযোগিতার স্বার্থে আমরা ক্লাবগুলোর সাথে চুক্তিতে গেলাম।”

Click here to Read More
Previous Article
সিন্ধুর জল ফিরে পেতে ভারতক হুঁশিয়ারি পাকিস্তান সেনার!
Next Article
আজই ভেরিফিকেশনের শেষ সুযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার না পেলে এখনই করুন এই কাজ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment